আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

দরিদ্র পরিবারের স্বচ্ছলতা আনতে মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন কামরুল ইসলাম (২২)। সেখানে তিনি এস্কেভেটর (মাটি কাটার মেশিন) চালানোর কাজ করতেন। তার আয়েই সংসার চলছিল।

সেই এস্কেভেটর দুর্ঘটনায় প্রাণ গেল মৌলভীবাজারের রাজনগরের কামরুলের। গত সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে সৌদি আবরবের আল বিশা এলাকায় এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামরুলের বাবা মো. আনিছ মিয়া পান-সিগারেটের দোকান দিয়ে সংসার চালান। অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা পাওয়ার আশায় এক বছর আগে বড় ছেলে কামরুল ইসলামকে ধার-দেনা করে সৌদি আরবে পাঠান। সেখানে সে এস্কেভেটর চালানোর কাজ করতো। সোমবার সকালে সৌদি আরবের আল বিশা এলাকায় এস্কেভেটরের চেইন ছিড়ে গেলে তিনি পাশের খাদে লাফ দিয়ে পড়ে যান। এসময় এস্কেভেটর মেশিনটিও খাদে পড়ে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সৌদি আরবে থাকা এক আত্মীয় কামরুলের মৃত্যুর খবর তার পরিবারকে জানান।

নিহতের বাবা মো. আনিছ মিয়া বলেন, আমার উপার্জনে সংসার ভালো চলছিল না। তাই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন ছেলের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত