আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ খৃষ্ঠান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’র বড়োদিন উদযাপন

বাংলাদেশ খৃষ্ঠান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’র বড়োদিন উদযাপন

সিডনীর ওয়েন্টওর্থভীল রেডগাম অডিটরিয়ামে ২৫শে ডিসেম্বর বুধবার দিনব্যাপী পালন হলো খৃস্টান ধর্মালম্বীদের সবচে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশ খৃস্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া প্রতি বছরের মতো এবারেও তার ধারাবাহিকতায় আয়োজন করে ধর্মীয় ও সাংস্কৃতিক এই উৎসব। বড় দিন খৃস্টান ধর্মালম্বীদের উৎসব হলেও অন্যান্য ধর্মালম্বীদের অংশগ্রহণ ও ছিল উল্লেখজনক।
বাংলাদেশ খৃস্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’র সভাপতি রোনাল্ড পাত্র তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের মন ও হৃদয় হল ভালোবাসার ভাণ্ডার। সেটাকে যেমন আমরা প্রতিহিংসা, রাগ, আত্নগরিমা, লোভ দ্বারা পরিপূর্ণ করে আবর্জনার ভাণ্ডার করতে পারি তেমনি আবার আমাদের হৃদয় ও মন- প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সেবা দিয়ে পূর্ণ করে একটি রত্ন
ভাণ্ডারে ও পরিণত করতে পারি। তিনি বলেন, যীশু খৃষ্ট আজ তার জন্ম তিথিতে আমাদের কাছ থেকে এমনি একটি রত্নভাণ্ডারে পূর্ণ হৃদয় ও মন আশা করেন। আর সেইসাথে সবার জন্য ভালোবাসাই হবে এবারের বড়োদিনে খৃষ্টের জন্য আমাদের সবচেয়ে মূল্যবান উপহার।
অনুষ্ঠান শুরু হয় অতিথি আগমন ও শুভেচ্ছা বিনিময় দিয়ে। এরপর বড়দিনের বিশেষ প্র্রার্থনা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তার উপহার বিনিময়, লরেন্স ব্যরেলের প্রাণবন্ত উপস্থাপনায় রাফেল ড্র, বিকেলের আপ্যায়নে দেশীয় পিঠা পুলীর আয়োজন। সবশেষে সমাপনী শুভেচ্ছা ও আগামী বছর ২৫ বছর পূর্তি উদযাপনের ঘোষণায় শেষ হয় এই আনন্দঘন উৎসব।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন লিনা ব্যরেল। প্রতিবারের মতো এবারেও সংকলন প্রকাশিত হয়েছে জল’। এর সম্পাদনায় ছিলেন এডওয়ার্ড আশোক অধিকারী। বড়দিনের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন ডঃ রোনাল্ড পাত্র ও ডেইজী মিঠু বিশ্বাস।

শেয়ার করুন

পাঠকের মতামত