আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

খালেদা জিয়া-আবুল আসাদের মুক্তি এবং নুরুর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

খালেদা জিয়া-আবুল আসাদের মুক্তি এবং নুরুর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের মুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু উপর হামলাসহ ছাত্রলীগের নিযর্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালীরা।

বুধবার ফরম ফর ডেমোক্রেটিক রাইট ইন বাংলাদেশ (এফডিআরবি) উদ্যোগে ওয়াশিংটনে ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভ করে।

বক্তরা বলেন, বাংলাদেশে অনির্বাচিত ও অগণতান্ত্রিক আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তারা মানুষের কণ্ঠরোধ করতে এমন কোন গর্হিত কাজ নেই, যা তারা করছে না। বিক্ষোভে বক্তরা আরও বলেন, সরকার ভিন্নমত দমনে দেশের জ্যৈষ্ঠ সম্পাদক ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে মুক্তিযোদ্ধা মঞ্চের নামধারী আওয়ামী লীগের গোন্ডা বাহিনী তার উপর নিলজ্জভাবে হামলা করে এবং পুলিশ দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।আবুল আসাদের মতো ৭৮ থেকে ৮০ বছর বয়সী একজন সিনিয়র সম্পাদকের উপর এমন আমানবিক হামলা ও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া স্বাধীন দেশে কোন ভাবেই কাম্য হতে পারে না। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভে তারা বলেন, দেশে গণতন্ত্র ব্যবস্থাকে কবর রচনা করতেই গণতন্ত্রের মানসকণ্যা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে রেখেছে।তিনি অসুস্থ থাকার পরও, তার সুচিকিৎসা ব্যবস্থা দিচ্ছে না। এমনকি আদালতের উপর হস্তক্ষেপ করে সরকার তার মুক্তি বাধাগ্রস্থ করছে।
নুন্যতম মত প্রকাশের স্বাধীনতা নেই বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুর উপর একের পর এক হামলা করছে সরকারের মদদপুষ্ঠ ছাত্রলীগ করছে বলেও অভিযোগ করেন বক্তরা। বলেন, যারা নুরুর উপর হামলা করেছে, তাদের বিচার না করে, উল্টো নুরুর বিরুদ্ধে মামলা করতে সরকার পৃষ্ঠপোষকতা করেছে। তারা এমন কোন হীন কাজ নেই, যা তারা করছে না। এসময় তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের অপরাজনীতি বন্ধের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ গ্রহণ করেন। তারা সরকার বিরোধী প্লেকার্ড নিয়ে সরকারের নিপীড়ন মূলক কার্মকান্ডের বিষয়গুলো তুলে ধরেন প্রতিবাদ করেন। অনুষ্ঠানে তারা খালেদাজিয়া,আবুল আসাদের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে স্লোগান দিতে থাকে।বিক্ষোভে বক্তব্য রাখেন,ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান,আইটি বিশেষজ্ঞ মোঃজামান,জিয়াউল ইসলাম শামীম, আনিসুর রহমান, বোরহান,আবু বকর সিদ্দিক,ড. হাসমত শিকদার,বিশিষ্ট ব্যাবসায়ীদে আব্দুর রব,মাহমুদুল কাদির তফাদার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

পাঠকের মতামত