আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ম্যানহাটনে বাংলাদেশী ছাত্রীর মৃত্যু

ম্যানহাটনে বাংলাদেশী ছাত্রীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি রুহুল আলম আল মাহবুব মানিকের সাথেই আমেরিকায় আসার কথা ছিলো একমাত্র কন্যা সন্তান ১৯ বছর বয়সী নাবিলা রাইদার। কিন্তু কাজ আছে বলে নাবিলা রাইদা ৩১ ডিসেম্বর আমেরিকায় চলে আসেন। বস্টন থেকে নিউইয়র্ক আসেন নববর্ষ উদযাপনের জন্য। নিউইয়র্ক এসে বান্ধবীদের সাথে উঠেছিলেন মিড টাউন ম্যানহাটানের ডব্লিউ হোটেলে। ৩ জানুয়ারি সারা দিন কাজ করেছেন। রাতে ফিরে আসেন হোটেলে। পর দিন ৪ জানুয়ারি সকালে নাবিলার রুমে বান্ধবীরা নক করেন। কিন্তু সাড়া শব্দ পাচ্ছিলেন না। তারা সাথে সাথেই ৯১১ কল করেন। পুলিশ এসে দেখতে পান নাবিলার নিথর দেহ পড়ে রয়েছে। এ্যাম্বুলেন্সে এসে নাবিলা রাইদাকে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা জানান নাবিলা রাইদা বেঁচে নেই। সে হোটেলেই সকাল সাড়ে আটটার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১৯ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল জানান, নাবিলা রাইদার বাবা আমার বন্ধু। তার মেয়ের মৃত্যুর সংবাদ শুনে লাসভেগাস না গিয়ে তিনি ৫ জানুয়ারি জেএফকে এয়ারপোর্টে আসেন। তাকে আমিই এয়ারপোর্ট থেকে আমার বাসায় নিয়ে যাই। তিনি মেয়ের মরদেহ নেয়ার আগ পর্যন্ত আমার বাসাতেই ছিলেন। তাকে নিয়ে আমি তার মেয়ের মরদেহ বেলভিউ হাসপাতাল থেকে নিয়ে আসি। আসিফ বারী টুটুল জানান, একমাত্র মেয়েকে হারিয়ে মানিক পাগল প্রায়। কান্না জড়িত কন্ঠে বলেন, আমার অর্থ দিয়ে কি হবে। তিনি আরো জানান, মেয়েকে হারিয়ে অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছেন মানিক। মেয়ের মরদেহের সাথে তাকে হুইল চেয়ারেই বাংলাদেশে পাঠানো হয়েছে।

নাবিলা রাইদার নামজে জানাজা গত ৬ জানুয়ারি বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিপুলসংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত