আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩১ বাংলাদেশিকে। ১৪ জানুয়ারি মধ্যরাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করার পরে ফেরত পাঠায়।

সাধারণত ফেরত আসা প্রবাসীদের খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছি। শুধু তারাই নন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অনিয়মিতভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।’

কোনোভাবে প্ররোচিত হয়ে অনিয়মিতভাবে বিদেশ না যাওয়ার প্রতি আহ্বান জানান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এই কর্মকর্ত। তিনি বলেন, সম্প্রতি ইউরোপ সেখানে বৈধ কাজপত্র না থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। তবে এসব বাংলাদেশির দেশে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশকেও এ বিষয়টি ভাবতে হবে।

যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশি জানান, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায়।

কয়েকজন জানান, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর মো.নাসির উদ্দিন, রেদুয়ানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম জুয়েল, মো.শহীদ, কুমিল্লার মাসুদ রানা, কিশোরগঞ্জের রুমান উদ্দিন, বরিশালের মো. রিফাত সরদার, সিলেটের সাহমি আহাম্মেদ, গাজীপুরের শরীফ সরকার।

এর আগে একই কারণে ২০১৯ সালের ২১ নভেম্বর ২৫ বাংলাদেশিসহ ১৪৫ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত