আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রোমে উৎসবমুখর পরিবেশে নব জাগরণ নারী কল্যাণ সমিতির শীতকালীন পিঠা উৎসব

রোমে উৎসবমুখর পরিবেশে নব জাগরণ নারী কল্যাণ সমিতির শীতকালীন পিঠা উৎসব

শীতের নানা রকম পিঠাপুলি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে গত ১৯শে জানুয়ারি রবিবার নব জাগরণ নারী কল্যান সমিতি এর আয়োজন করে শীতকালীন পিঠা উৎসবের। বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক ধরনের পিঠার সম্ভার ছিল এই উৎসবে।

এতে সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিপি আক্তার এর প্রাণবন্ত সঞ্চালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

এ সময় নব জাগরণ নারী কল্যাণ সমিতি ও রোমের সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালী প্রবাসীদের উপস্থিতিতে শুরুতেই পিঠা উৎসব উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সহ ধর্মীনি পারভীন তাহমিনা।

অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন, আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়। বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগর জীবনের আধুনিকতার ছোঁয়া আর পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তারা আরো বলেন, পিঠা মেলায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশীদের মিলনমেলা দেখে অনেক ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে নব জাগরণ নারী কল্যান সমিতিকে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন অতিথিরা।

উদ্ভোধন ও আলোচনা পর মেলা ঘুরে দেখছেন আমন্ত্রিত অতিথিরা ভাপা পিঠা, ফুলি পিঠা, সন্দেশ ছাড়াও আরও অনেক বাহারি পিঠার সমাহার ছিলো উৎসবে। স্টলের মধ্য থেকে পিঠা বানানোর পদ্ধতি, স্বাস্থ্যসম্মত আর মজাদার পিঠা ইত্যাদি বিবেচনায় করে অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল পুরো বাঙালিয়ানায় পরিপূর্ণ।

গ্রাম বাংলা রেস্টুরেন্টের বিশাল হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। রোম শহরের দূর দূর অঞ্চল থেকে নানা বয়সের শিশু নারী-পুরুষ পিঠা উৎসবে অংশগ্রহণ ও হরেক রকমের পিঠা পরিদর্শন করেন।

উক্ত পিঠা উৎসবে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বিশেষ সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সহ সভাপতি লাকি সুলতানা, ফরিদা ইয়াসমিন লিপি, উপদেষ্টা নয়না আহমেদ, উম্মেহানি প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান, নুসরাত জাহান বুবলী, শিউলি শাহজাহান, মুনা আহমেদ, উম্মে মিরা, নুপুর, ইতি রহমান, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, সহ সাংগঠনিক সম্পাদক শিমু অনন্যা, প্রচার সম্পাদক তানিয়া হোসাইন, নিপা আক্তার সহআরো অনেকেই।

সংগঠনের সাধারণ সম্পাদক লিপি আক্তার জানিয়েছেন, আমরা প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করে থাকি। এবারের পিঠা মেলা ছিল আগের বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী ও অনেক বড়।

গ্রামবাংলার পিঠাপুলির স্বাদ প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় বিদেশী ও আমাদের নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিয্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সক্ষম হবো। এসময় তিনি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত