আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কৃষ্ণাঙ্গ যুবকের গুলিতে বাঙালি তরুণী নিহত

কৃষ্ণাঙ্গ যুবকের গুলিতে বাঙালি তরুণী নিহত

আমেরিকান কৃষাঙ্গ যুবকের গুলিতে বাঙালি তরুণী নিহত হয়েছে। গত শুক্রবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। সিনথিয়া কস্তা(২২) নামের এই তরুণী তার কৃষাঙ্গ প্রেমিক ডেরিক ম্যান এর সাথে দেখা করতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত শুক্রবার ইন্ডিয়ানা পুলিশ ফোন করে সিনথিয়ার বাবা এন্ড্রু ডি'কস্তাকে মৃত্যুর খবর নিশ্চিত করে। সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি'কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতো। এই ঘটনা মেট্রো ওয়াশিংটনের বাঙালি সত্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর নিহতের বাড়িতে কমিউনিটির মানুষ ছুটে আসে। সিনথিয়াকে বাড়িতে গিয়ে দেখা যায় তার মা কিছুক্ষণ পর পর কান্না করে মেয়ের কথা বলছে সবাইকে। সিনথিয়ার নানী অসুস্থ হয়ে পড়েছে। তার বাবা অঝোরে কেঁদে চলেছে মেয়ে হারানো বেদনায়। স্থানীয় নার্স মিলিতা মন্ডল ও প্রভাতী সিসিলিয়া রোজারিও বার বার ব্লাড প্রেসার চেক করছে।
নিহতের মা সিসিলিয়া জানায়, সিনথিয়া চাকরি সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিক নামের এক কৃষাঙ্গ যুবকের দেখা হয়। প্রথম দেখতে ডেরিক সিনথিয়া ভালো লাগলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে মা বাবার সাথে আলাপ করে। তারা যুবকে দেখতে চাইলে সে ওই যুবককে বাসায় নিয়ে পরিচয় করিয়ে দেয়। সেনাবাহিনীতে কর্মরত সুঠাম দেহের ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলে সিনথিয়া নিজের তাগিদে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। যুবক ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায় যুবকের বাড়ি চলে যেত। এক সময় যুবকের সাথে খুনসুটি দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে মা বাবার কাছে চলে আসে। মা কারণ জানতে চাইলে সিনথিয়া জানায়, ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে ইন্ডিয়ানা নিজ বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু সে আত্মীয়-স্বজন ছেড়ে মেরিল্যান্ড ছাড়তে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে সে চলে আসে ছয় মাস পূর্বে।

গত ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানা যুবকের সাথে দেখা করতে যায় মা বাবার বাধা উপেক্ষা করে। সিনথিয়া ইন্ডিয়া থেকে তার মার্ সাথে প্রতিদিন টেলিফোনে বলতো সব ঠিক আছে। গত শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে বলে, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ ইতোমধ্যে যুবককে গ্রেফাতর করেছে। প্রথমে ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে চেয়েছিলো। পরে ময়না তদন্তে দেখা গেছে তাকে পিছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করলে পিছন থেকে কিভাবে গুলি করা সম্ভব? পুলিশ সন্দহভাজন যুবককে জেরা করলে সে খুঁজের কথা স্বীকার করে। মৃহদেহ এখনো ইনিডিয়ানা মর্গে রয়েছে।
 
এই ঘটনায় ওয়াশিংটন বাঙালি পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক নিজ সন্তানদের কথা চিন্তা করে আতংকে আছে। এই ঘটনায় স্থানীয় ভিবিন্ন পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
 
মেট্রো ওয়াশিংটনে দীর্ঘদিন করে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট জোসেফ বাবলু গমেজ। তিনি তার টুইট বার্তায় লিখেছেন, 'আমাদের সমাজের জন্য খুবই দুঃখজনক ঘটনা। বর্তমান ও আগামী অভিভাবকদের উচিত নতুন পদ্ধতির মাধ্যমে ভিনিন্ন বিষয়বস্তু সন্তানদের সামনে তুলে তুলে ধরা যা পূর্বে ছিল না। পিতামাতাকে বর্তমান প্রজন্মের মিশ্র সংস্কৃতি এবং সন্তানদের ঘনিষ্ঠ  বন্ধু-বান্ধব  ওপর পর্যবেক্ষণ করতে হবে। সন্তানরা যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেতে পারে সে দিকে উৎসাহ দিতে হবে। বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি সোসাইটির প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা বাবলু ডি'কস্তা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা থেকে পিতামাতারা শিক্ষা নিতে পারে। তিনি বলেন, শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে প্রচুর সময় দিতে হবে। আমরা এই দেশে এসেছি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন তাদের জন্য দিন-রাত কাজ করতে গিয়ে যদি সন্তান বিপথে যায় তাহলে এদেশে এসে কি লাভ? রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রবাসী কল্ল্যাণ সমিতির প্রেসিডেন্ট সুবাস আব্রাহাম ডি'কস্তা বলেন, পিতামাতাকে আরো সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কোথায় যায়, তার বন্ধুরা কেমন পরিবেশের এই বিষয়ে খোঁজ নিতে হবে। সন্তানদের বেশি সময় ধরে ইন্টারনেট, মোবাইল এবং ট্যাব ব্যবহার থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি সন্তানকে নৈতিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করতে হবে। আদর্শ পরিবার ঘটনা পিতামাতার ভূমিকা অনেক।  সুন্দর পরিবার গঠনে পিতামাতার ভূমিকা কি কি তা জানতে হবে। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত