আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে বাফলার শোক

কোবে ব্রায়ান্টের মৃত্যুতে বাফলার শোক

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নেতৃবৃন্দ। বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী ও সেক্রেটারি আঞ্জুমান আরা শিউলি স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ এই শোক জানান। পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের পাঠানো শোক বার্তায় নেতৃবৃন্দ কোবে ব্রায়ান্টের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সকালে ক্যালিফর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান বাস্কেটবলের কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বিখ্যাত এই খেলোয়াড় মাত্র ৪১ বছর বয়সে মারা গেলেন আকস্মিক দুর্ঘটনায়। কুয়াশায় ভরা ক্যালিফর্নিয়ার কালাবাসাসে তার হেলিকপ্টার ধাক্কা খায় পাহাড়ের চূড়ায়। ভেঙে পড়ে নীচে।

ঐদিন সকালে নিজের ব্যক্তিগত হেলিকপ্টারে করে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। হঠাৎ করে হেলিকপ্টারটি আগুন ধরে যায়। এতে বোর্ডে থাকা ৯ জনই মারা গেছেন। এর মধ্যে ছিল ব্রায়ান্টের এক কিশোরী মেয়েও।

ব্রায়ান্ট একজন বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড়। তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের লস এঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেন।

কিংবদন্তি এই ক্রীড়াবিদের মৃত্যুতে লস এঞ্জেলেস-সহ যুক্তরাষ্ট্রজুড়ে বইছে শোকের ছায়া।

শেয়ার করুন

পাঠকের মতামত