আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আয়ারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি কামাল

আয়ারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি কামাল

আয়ারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো এক বাংলাদেশি বংশোদ্ভূত লড়ছেন। লেবার পার্টির মনোনয়নপ্রাপ্ত কামাল উদ্দিন মিডল্যান্ড নর্থওয়েস্ট কাউন্টি মায়ো’র ক্যাসেলবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ক্যাসেলবার থেকে নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন দল ফিনেগেইল পার্টির সাবেক প্রধানমন্ত্রী এন্ডা কেনি।

কামাল উদ্দিন জানান, তার রাজনীতিতে আসা ও মনোনয়ন পাওয়ার পথ মোটেই মসৃন ছিল না। এর জন্য তাকে আইরিশ কমিউনিটির জন্য কাজ করাসহ স্থানীয় পর্যায়ে প্রচার ও পরিচিতির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে।

বাংলাদেশের ফেনীতে জন্ম নেওয়া কামাল উদ্দিন প্রায় বিশ বছর আগে আয়ারল্যান্ডে আসেন। প্রায় তখন থেকেই তিনি আইরিশ মূলধারার রাজনীতিতে যুক্ত।

কামাল উদ্দিন শুধু আইরিশ কমিউনিটির কর্মকাণ্ডেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সেখানকার বাঙালিদের বিভিন্ন সমস্যায়  তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের রাজনীতির ঊর্ধ্বে রেখে একত্রিত করার কাজেও যুক্ত তিনি।

এ ব্যাপারে কামাল উদ্দিন বলেন, ‘যুক্তরাজ্যে বাঙালিরা অনেক এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডে এখনও তারা তেমন শক্তিশালী হয়নি। এ কারণে আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছি।’

এই বাংলাদেশি জানান, তিনি নির্বাচিত হলে আইরিশ পার্লামেন্টে বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলবেন।

নির্বাচনী প্রচারণা অন্য প্রার্থীদের চেয়ে ভিন্নভাবে শুরু করেছেন কামাল।  তিনি ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি পরিবেশ রক্ষায় ও পৃথিবীর উষ্ণতা দূরীকরণে প্রত্যেককে একটি করে গাছের চারা দিচ্ছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত