আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী, জ্যামে আটকা শিক্ষার্থীরা

কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী, জ্যামে আটকা শিক্ষার্থীরা


মন্ত্রী এসেছেন এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে। ফার্মগেট এলাকায় রাস্তায় তখন প্রচন্ড ট্রাফিক জ্যাম। শতশত যানবাহন ঠায় দাঁড়িয়ে আছে। সামনে এগুনোর কোনো জো নেই। জ্যামে আটকা হাজারো যাত্রী। সেই জ্যামে আটকা পড়েছে মিরপুর থেকে আসা তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের অনেক পরীক্ষার্থীও।

পরীক্ষার কেন্দ্র পরির্দশনের সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির সাথে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।

সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ফার্মগেটের তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন আজ। তবে এই পরীক্ষার কেন্দ্রে বিলম্বে প্রবেশ করেছে বেশ কয়েকজন পরিক্ষার্থী। বিলম্বের কারণে তাদের প্রত্যেককেই রেজিস্টার খাতায় কারণ উল্লেখ করে স্বাক্ষর দিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

কেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকরা জানান, মন্ত্রী সকালে কেন্দ্র পরিবদর্শনে আসার আগে থেকেই এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মন্ত্রী চলে যাওয়ার আগ পর্যন্ত সামনের রাস্তায় প্রচন্ড জ্যাম সৃষ্টি হয়। সেই কারণেই এই কেন্দ্রের অনেক পরীক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারেনি।

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই কেন্দ্রের মোট ১৭ জন শিক্ষার্থী জ্যামের কারণে দেরীতে পরীক্ষার হলে প্রবেশ করেছে।

পরীক্ষার কেন্দ্রে বিলম্বে পৌঁছানোর কারণ লেখার জন্য নির্ধারিত রেজিস্টার খাতায় এই ১৭ শিক্ষার্থীর সবাই লিখেছে রাস্তায় জ্যামের কারণে তারা নির্ধারিত সময়ে আসতে পারেনি।

কেন্দ্রে বিলম্বে আসা মাঈনুল (ছদ্দনাম) নামের এক পরীক্ষার্থী জানায়, আমার বাসা মিরপুরের দিকে। সকালে এক ঘণ্টা আগে বাসা থেকে বের হয়েও যানজটের কারণে সময়মতো কেন্দ্রে এসে পৌঁছাতে পারিনি।

এই কেন্দ্রে বিলম্বে আসা বাকি ১৬ জন পরীক্ষার্থীও একই কারণে বিলম্ব হয়েছে বলে রেজিস্টার খাতায় উল্লেখ করেছে। বোর্ডের নিয়ম অনুযায়ী বিলম্বে আসা শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশনা রয়েছে। শিক্ষা বোর্ড থেকে এসব শিক্ষার্থীর দেয়া তথ্য পরবর্তীতে যাচাই-বাছাই করা হবে।

মন্ত্রীর কেন্দ্র পরিদর্শন ও রাস্তায় জ্যামের কারণে পরীক্ষার্থীদের হলে প্রবেশের বিলম্বের বিষয়ে বাংলাদেশ অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু নয়া দিগন্তকে জানান, পরীক্ষার সময়ে মন্ত্রী পর্যায়ের কারো ঘোষণা দিয়ে কেন্দ্র পরিদর্শন করা উচিত নয়। কারণ মন্ত্রীদের চলাচলে আলাদা একটি প্রটোকল দিতে হয়। এতে মন্ত্রীর ইচ্ছার বাইরেই রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। তাই কেন্দ্র যদি পরিদর্শনে যদি যেতেই হয় তাহলে যেন ঘোষণা ছাড়াই পরিদর্শনে যেতে হবে। আর পারতপক্ষে মন্ত্রীর একাই কেন্দ্র পরিদর্শনে যাওয়া উচিত।

শেয়ার করুন

পাঠকের মতামত