আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মাতৃভাষা দিবস উদযাপনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রস্তুতি সভা

মাতৃভাষা দিবস উদযাপনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রস্তুতি সভা

ভাষার মাস ফেব্রুয়ারী মাস। আগামী ২১ ফেব্রুয়ারী অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে দেশের ন্যায় প্রবাসেও ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা অমর একুশে স্মরণে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত ২ ফেব্রুয়ারী রোববার রাতে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি আহবাব হোসেন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন সংগঠন থেকে অংশ নেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তুতিউর রহমান, বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জব্বার, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাগর মোহাম্মদ সানু, টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ফজলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা আবদুল হাসিম হাসনু, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবদুল করিম।
জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসাইনের পরিচালনায় এতে জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জোসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শরিফুল হক মজনু, ক্রীড়া সম্পাদক মো: শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো: জামিল আনসারি, কার্যকরি সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এবার সকল সংগঠনের অংশ গ্রহণে মহান একুশে ফেব্রুয়ারী পালনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এ উপলক্ষে নেয়া হয় বিভিন্ন কর্মসূচী।

উল্লেখ্য, অমর একুশে পালনে বাংলাদেশ সোসাইটি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত