আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভার্জিনিয়ায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জমজমাট পিঠা মেলা

ভার্জিনিয়ায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জমজমাট পিঠা মেলা

ভার্জিনিয়ায় হয়ে গেলো জমজমাট পিঠা মেলা।  প্রতিবারের ন্যায় এবারের পিঠার আসর বসেছিল ভার্জিনিয়ার ফ্রিডম হাইস্কুল অডিটোরিয়ামে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির উদ্যোগে ১৫তম পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশীদের ঢল।গত ১  ফেব্রুয়ারি (শনিবার) এই মেলা অনুষ্ঠিত হয়।মেলার একদিকে ছিল পিঠা ও অন্যদিকে বাহারি পোশাক, চুড়ি-গহনার সমাহার। অনুষ্ঠানে ক্রেতা ও দর্শকদের উপচেপড়া ভীড়। অনুষ্ঠান স্থলে স্থান না পেয়ে সমপরিমাণ দর্শক ক্যাফেটেরিয়াতে বসে অনুষ্ঠান উপভোগ করে।

মেলায় হরেক রকমের পিঠা-পুলির স্টল এর মধ্যে ছিল-খির পাটি সাপটা, ঝাল চিতই, ঝাল পাটিসাপটা, দুধ চিতই, পুয়া পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, ভাপা পিঠা, মাছ পিঠা, মুগ পারল পিঠা, সুন্দরী পরাল পিঠা, আর চিতইসহ বিভিন্ন ধরণের দেশীয় ঐতিহ্যময় পিঠা।

মেলায় বিভিন্ন অঞ্চল থেকে বাহারি পিঠা নিয়ে আসেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোন অঞ্চলের পিঠা বাদ ছিল না। পিঠার সাথে ছিল তেহারি-বিরিয়ানি, চা-কফি, সিঙ্গারা, পেঁয়াজু, আলুরদম। বাদ যায়নি মুখরোচক আলুপুরি।

পিঠা উৎসব শুরু হয় দেশের গান দিয়ে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন- আঙ্কিতা, রবি আলম, পিন্টু আর পালমা, লিটন খান, মাহিন সুজন,  ক্লীমোণ্ড ও উৎপল বড়ুয়া, আদেল আহমেদ, রবি, বাবু, শিশির,  জিনাত ও মেট্রো ওয়াশিংটনের জনপ্রিয় লোকশিল্পী  শেখ মওলা মিলন।  অনুষ্ঠানে ক্লেমেন্ট স্বপন গোমেজ ও তার মেয়ের গান দর্শকদের মন ছুঁয়ে যায়।  গান শেষে করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম।
নাচে অংশগ্রহণ করে  মঞ্জুরি নৃত্যালয়ের শিল্পী গ্লোরিয়া রোজারিও এর কোরিওগ্রাফিতে  স্যান্ড্রা, পিটার, মনীষা এলিযাবেথ, লোৱা ,জেনেভা , জাস্মিন্দা, আরিনা, রুপকথা, বর্ষণ ও  ক্লাউডিয়া অসাধারণ নৃত্য পরিবেশন করে। এছাড়া রুপন্তি ও তার দল পরিবেশন করে বিশেষ নৃত্য। নৃত্যে আরো অংশগ্রহণ করে   মাহদিয়া জাহান ইসাল ও মাহহিবা হাসান নিওনটি।  কোরিওগ্রাফিতে  ছিলেন  রোকেয়া  হাসি। ব্যান্ড গানে অংশ নেয়  রাফি, তুশার, রুমি, জাবেদ, তুষার ও নিউ ইয়র্ক থেকে  রানু নেওয়ায। অতিথি শিল্পীর মধ্যে থেকে সঙ্গীত পরিবেশনা করে দর্শক মাতান-জনপ্রিয় শিল্পী অর্জুন কামাল,সুলতানা কবির মিতালী ।
বাগডিসির পিঠাঘরে পিঠা খেতে খেতে মিল্টন মাইকেল রোজারিও বলেন, আমি এই প্রথম এতো বড় মেলায় অংশ নিয়েছি। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে প্রবাসে বসেও আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যায়নি। চপল ইগ্নেসিয়াস পেরেরা বলেন, এবারের অনুষ্ঠান ছিল অন্যবারের চেয়ে ব্যতিক্রম,  বিশেষ করে সুশৃঙ্খল পরিবেশন , গোছানো ও ম্যান-সম্পন্ন অনুষ্ঠান এবং বিচিত্র ধরণের পিঠার আয়োজন।

মেলায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, ব্যবসায়ী মামুন, ব্যাবসায়ী মোহাম্মদ মোস্তফা, পিপল এন টেকের সিইও আবু হানিফ, ডাটা গ্রুপের জাকির হোসেন,ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা নেসার আহমেদ, আইটিপিএফ এর পরিচালক মোঃজামান,বাংলা স্কুলের নুর মোহাম্মদ লিটন, দস্তগীর জাহাঙ্গীর, জীবক বড়ুয়া, দেওয়ান আরশাদ আলী বিজয়, লোন অফিসার তৌফিক মতিন, বাবলু থিওফিল রিবেরু, মিল্টন মাইকেল রোজারিও, বর্ণমালা শিক্ষাঙ্গণের প্রেসিডেন্ট নাসরিন ও সেলিম আক্তার, ফটোগ্রাফার বিল্পব দত্ত ,দেওয়ান বিপ্লব ও বৈশাখী ডালাস, নাঈম বাপ্পি, লেখক-প্রকাশক এন্থনি পিউস গোমেজ(স্বদেশ শৈলী), ফারজানা ক্লারা, ড আব্দুস সাত্তার, ও কন্ঠশিল্পী দিনার মনিসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক মহসিনা জান্নাত রিমি।ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কচি খান ও মাহিন সুজন।

পিঠামেলায় পিঠা প্রতিযোগিতায়  ১ম স্থান অধিকার করে বাগডিসি, দ্বিতীয়  টক-ঝাল মিষ্টি, এবং ৩য় ঢাকা পিঠা ঘর। প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করে বাগডিসির সভাপতি করিম সালাউদ্দিন বলেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বাগডিসি সব সময় দেশিয় সংস্কৃতি প্রবাসে ধরে রাখতে নানা কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় পিঠা স্টল দেয়। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পিঠা প্রতিযোগিতার পুরুস্কার তুলে দেন,আবু রুমি, মিসেস রুমি, নুরুল আমিন, করিম সালাউদ্দিন, কচি খান, মুহাম্মদ মোস্তফা, রোকসানা পারভীন, তাপস, দুলাল রবিউল ইসলাম শিশির, প্রান্তিক বিশ্বাস, মাহমুদিন নবি বাকি প্রমুখ।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে পরিচালক আবু রুমি আগত অতিথিদের শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানান। তিনি বলেন, বিগত বছরগুলোর মতো এবারও আমরা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পিঠা উৎসব সম্পূর্ণ করেছি আপনাদের সহযোগিতায়। প্রবাসের কর্মব্যস্ততা সবারই জীবনের অংশ, সবাই আমরা যার যার ক্ষেত্রে ব্যস্ত। তবুও দেশের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়া থেকে আমরা দূরে থাকতে পারি না। কারণ স্বদেশ, স্বদেশী সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের প্রাণ, আমাদের জীবনের অংশ।

আবু রুমি আগামী বছর ৯ই জানুয়ারি ২০২১ সালে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর ১৬ তম পিঠা উৎসবের তারিখ ঘোষণা করেন । এছাড়া আগামী ১৮ই এপ্রিল বৈশাখী উৎসব পালনেরও ঘোষণা করেন। ভার্জিনিয়ার মেশন ডিসটিক পার্ক সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বৈশাখী মেলা।

শেয়ার করুন

পাঠকের মতামত