আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বই মেলায় প্রকাশিত হয়েছে তপন দেবনাথের গবেষণাগ্রন্থ ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব’

বই মেলায় প্রকাশিত হয়েছে তপন দেবনাথের গবেষণাগ্রন্থ ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব’

তপন দেবনাথ এর ২৭তম ও প্রথম গবেষণা গ্রন্থ ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব’ অমর একুশে বইমেলায়  প্রকাশিত হয়েছে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ এর পক্ষে বইটি প্রকাশ করেছেন জহিরুল আবেদীন জুয়েল। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। চমৎকার বাঁধাই, অবসেট পেপারে মুদ্রিত ৮৮ পাতার বইটর মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। উল্লেখ্য যে এই বইটি নিয়ে তপন দেবনাথ এর প্রকাশিত বই এর সংখ্যা ২৭-এ দাঁড়াল।
মুক্তিযুদ্ধের বেশ কিছু অজানা ও অপ্রকাশিত তথ্য এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু সংখ্যক মানুষের মনগড়া সমালোচনার তথ্যভিত্তিক জবাব সম্বলিত গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো হলো- ছয় দফাই এক দফা : স্বায়ত্বশাসন থেকে স্বাধীনতা, ৭ মার্চের ভাষণ : জয় বাংলাই শেষ কথা, জয় পাকিস্তান নয়, ২৫ মার্চ কাল রাত : যে কারণে বঙ্গবন্ধু আত্মগোপনে যাননি,  জেনারেল জ্যাকব : বাংলাদেশ বিনির্মাণের এক সফল কারিগর, জগজিত সিং অরোরা ও বাংলাদেশ, পাকিস্তানের আত্মসমর্পনের দলিল ও জেনারেল জ্যাকবের অবদান, মুক্তিযুদ্ধে ভারতীয় ঘনশ্যাম চেজারার বিরল সৌভাগ্যের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বাংলাদেশের উন্নয়নই যার একমাত্র স্বপ্ন।
দেশে এবং প্রবাসে ইতোমধ্যে বইটি নিয়ে পাঠকের প্রবল আগ্রহ দেখা দিয়েছে। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই ইত্যাদি গ্রন্থ প্রকাশ এর প্যাভিলিয়ন নং ১০-এ বইটি পাওয়া যাচ্ছে এবং ইত্যাতি গ্রন্থ প্রকাশের বাংলা বাজারের নিজস্ব ষ্টোর ও রকমারী ডট কম থেকেও বইটি কিনতে পাওয়া যাবে। বই আকারে প্রকাশিত হবার আগে সবগুলো লেখা  নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা ও বাংলাদেশ প্রতিদিন  এ-ছাপা হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত