আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগ ।  দিবসটি উপলক্ষে ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে নিউজার্সির প্যাটারসন সিটির জন এফ কেনেডী হাইস্কুল প্রাঙ্গনে নয়নাবিরাম সুদৃশ্য স্থানে অবস্থিত আমেরিকার একমাত্র স্থায়ী শহীদ মিনারে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু সংগঠনটির কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার শাহদাত, মোহাম্মদ আব্দুল হক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, মিনা আবেদিন মোক্তা, দেলোয়ার হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, প্রভাষক তাজ উদ্দীন সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম চৌধুরী, সাদিক রহমান, আসকার আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, উপ প্রচার সম্পাদক মশিউর রহমান তানিম, ইমিগ্রেশন সম্পাদক শাহীন আহমেদ, জনসংযোগ সম্পাদক অরুন চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এহিয়া খান, মোহাম্মদ আব্দুল মুমিন, এনায়েত করিম খোকা, শাহজান হান্নান সাজু, শামীম আহমেদ, শাহীন মিয়া, শাহেক হোসাইন, জাহিদ হোসেন, দ্বিপ্ত রায়, সুলতান আহমেদ, শাহজান সিরাজ, নবদ্বীপ রায়সহ আরও অনেক।

শেয়ার করুন

পাঠকের মতামত