আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নেদারল্যান্ডে গানে গানে বাংলা বর্ষবরণ ১৪২২

নেদারল্যান্ডে গানে গানে বাংলা বর্ষবরণ ১৪২২

নেদারল্যান্ডে এযাবত্কালের সর্ববৃহৎ আয়োজনের মধ্য দিয়ে নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদেশীরা 

উদযাপন করল বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দূতাবাস কর্তৃক আজ সাপ্তাহিক ছুটির দিন 
শনিবারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, 
এম.পি.ও বিশিষ্ট লোক-সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এম.পি.। নেদারল্যান্ডে বাঙালীদের 
স্মরণাতীকালের সর্ব-বৃহৎ এ মিলন -মেলায় প্রবাসী বাঙালী ছাড়াও স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন 
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম 
প্রতিনিধিরা যোগ দেন। দি হেগেস্থ দুতাবাস সমূহের মধ্যে চীন, জাপান, ভারত, তিউনিসিয়া, শ্রীলংকা 
ও পাকিস্তান এর রাষ্ট্রদূত ও ওয়াজেনার এর মেয়র এর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 
শুভেচ্ছা বক্তব্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সকলকে সমবেত অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং 
প্রবাসীদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ পূর্বক প্রবাসী বাংলাদেশীদের স্ব স্ব 
কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাও বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো আহ্বান জানান।। 
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত জনাব শেখ মুহম্মদ বেলাল বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় নেদারল্যান্ড 
প্রবাসী বাংলাদেশীদের সামিল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাসেলস থেকে 
আগত রাষ্ট্রদূত ইসমাত জাহান। 
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী শিশুদের সাংস্কৃতিক উপস্হাপনা সকলের প্রশংসা কুড়ায়। বাঙালী 
সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকা প্রবাসী বাংলাদেশী শিল্পীরা সুরে সুরে মুগ্ধ করেন উপস্থিত 
দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ভারতীয় দূতাবাস কর্তৃক মনোনীত ভারতীয় শিল্পীবৃন্দ। 
ইউরোপে সাড়া জাগানো এই বর্ষবরণ অনুষ্ঠানে জার্মানী, পোল্যন্ড, বেলজিয়াম ও যুক্তরাজ্য সহ 
বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালীরা যোগ দেন।
আর সাংস্কৃতিক অনুষ্ঠ্‌নের অন্যতম আকর্ষণ ছিল নেদারল্যন্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাঙালী 
ছাত্র-ছাত্রীদের পরিবেশনা। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল দূতাবাসের আমন্ত্রণে আগত বিশিষ্ট 
লোকসংগীত শিল্পী মমতাজ বেগমের পরিবেশনা। স্বভাব-সুলভ হাস্যরসাত্মক পরিবেশনায় শ্রোতাদের 
মাতিয়ে তুলেন জনপ্রিয় এ শিল্পী। নানা রঙের বাহারী পোষাকে সজ্জিত ছোট্ট শিশুরা বাংলাদেশের 
পতাকা সহ বিভিন্ন ফেস-পেইন্টিং করে এবং মমতাজের গানের তালে তালে নৃত্য করে। 
দূতাবাস কর্তৃক পরিবেশিত মধ্যাহ্ন ভোজের মেনুতে বিভিন্ন খাবারের মধ্যে ছিল ইলিশ মাছ সহ 
বিভিন্ন রকম ভর্তা-ভাজি। বর্ষবরণ উপলক্ষে দি হেগস্থ বাংলাদেশ হাউজের মূল ফটক থেকে শুরু 
করে বৈঠকখানা, আঙিনা সাজানো হয় সম্পুর্ণ দেশীয় আঙ্গিকে। উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম 
পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ফিচারও প্রকাশ করে।অপরূপ এবং সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে 
ধরা হয় নয়নাভিরাম বিভিন্ন ব্যানার-পোষ্টারে - যেন প্রাণপ্রিয় সংস্কৃতিকে ধারন করে নেদারল্যান্ডের 
বুকে জেগে উঠেছে ছোট্ট একটি বাংলাদেশ ।

শেয়ার করুন

পাঠকের মতামত