আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম

নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি আলেম

আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি ইসমাইল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের জানাজার নামাজ পড়িয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এক ইমাম। বাংলাদেশি আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। দারুল উলুম নিউইয়র্কসহ অন্যান্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেও তারা কোনো সাড়া পাচ্ছিলেন না।

এসময় এগিয়ে আসেন আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি ইসমাইল। তিনি একে একে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশীর জানাযা পড়ান।

শুক্রবারই নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৪ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এদের মধ্যে জ্যাকসন হাইটস (খাবার বাড়ি) দারুল হিদায়া মসজিদের একজন মুয়াজ্জিনও ছিলেন।

এ প্রসঙ্গে বাংলাদেশি আলেম মুফতি ইসমাইল বলেন, একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাজা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাজা পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব। ইনশাআল্লাহ। রোববার আরও এক করোনায় মৃত্যুবরণকারীর জানাজা পড়াবেন বলেও জানান তিনি।

এ দিকে আন-নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক মুফতি সালমান জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অনেকেই জানাজার নামাজ পড়াতে সাহস করেন না। বাংলাদেশেও ইতিমধ্যে কয়েকজনের জানাজা ছাড়া দাফন হয়েছে। বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তার জানাজার নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত