আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত

জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত

জার্মানিতে করোনা আক্রান্তদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। শনিবার তিনি ডয়চে ভেলেকে বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু'জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।

করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন।

আক্রান্তদের মধ্যে দু'জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে উল্লেখ করে তথ্য সুরক্ষা আইনের কারণে তাদের সম্পর্কে আর কোন তথ্য দেননি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

উল্লেখ্য, জার্মানিতে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এই সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা যেখানে অবস্থান করছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত