আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে করোনা আক্রান্ত সাংবাদিক স্বপন আর নেই

নিউইয়র্কে করোনা আক্রান্ত সাংবাদিক স্বপন আর নেই

বাংলাদেশ ও নিউইয়র্কের জনপ্রিয় ফটো সাংবাদিক এ হাই স্বপন আর নেই। ইন্না… রাজেউন। তিনি সোমাবার দুপুর ১২ টা ৫০ মিনিটে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভূগছিলেন। ভারতে তার কিডনি প্রতিস্থাপনের উদ্যোগও নেয়া হয়েছিল। নিউইয়র্কের সাংবাদিক সমাজের পক্ষ থেকে স্বপন হাইয়ের জন্য একটি ফান্ডরেজিং কনসার্ট করা হয় গত ৬ মার্চ। যেখানে সাংবাদিক ও কমিউনিটির অনেক বন্ধুরা সাহার্য্যে এগিয়ে এসেছিলেন। গত ২৮ মার্চ তাঁর দেশে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি অনকূলে না থাকায় তা হয়ে উঠেনি এবং এর মধ্যে তিনি কিডনি ডায়ালাসিসের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার করোনা পজেটিভ পাওয়া যায়। আজ সোমাবার দুপুর ১২ টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বপন হাই বাংলাদেশের বাংলা বাজার, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৪ সাল থেকে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। এর মধ্যে তার ওপেন হার্ট সার্জারি হয় এবং গত বছর তার কিডনি সমস্যা দেখা দেয়। তিনি নিয়মিত ডায়ালাসিসে ছিলেন। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর তার দেশে ফেরাসহ সার্বিক বিষয়ে তত্বাবধান করছিলেন।
স্বপন নিউইয়র্কের প্রথম আলো উত্তর আমেরিকা, সাপ্তাহিক আজকাল ও টিবিএন২৪ টেলিভিশনে কাজ করেছেন।। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্ত্রী ঢাকার একটি স্কুলে চাকুরি করেন।
নিউইয়র্কে স্বপন তার বড় ভাই মতিনের জ্যামাইকার বাসায় থাকতেন।

বাংলাদেশ সোসাইটির তত্বাবধানে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে স্বপনকে নিউজার্সির বাংলাদেশ সোসাইটির কবস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সোসাইটির সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার। স্বপনের মৃত্যুতে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লারে পক্ষ থেকে দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সকাল কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

এলএবাংলাটামইস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত