আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

কানাডায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

কানাডায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল কানাডায় টরন্টোতে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৭২ বছর বয়স্ক মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ওরফে তুতি ভাই স্থানীয় মাইকেল গেরন হাসপাতালে চির বিদায় নিলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তিনি গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে গেছেন। তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।

গতকাল ৪ এপ্রিল অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান প্রথম বাংলাদেশি হাজী শরিতুল্লাহ। আজ তাকে স্থানীয় মেনোটিস্থ অটোয়া মুসলিম সেমিট্রতে দাফন করা হয়। জালালাবাদ পত্রিকার সম্পাদক রুহুল চৌধুরী জানান, মরহুমের লাশ ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। কারণ, এই পরিস্থিতিতে সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজ-দাফন করা স্থগিত রেখেছে। ফলে পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে।

অপর এক খবরে প্রকাশ, এ পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫,৫১২ আর মৃত্যুবরণ করেছেন ২৮০ জন। বর্তমানে টরন্টো এবং মন্ট্রিয়লে বেশ কয়েকজন বাংলাদেশি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত