আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নতুন ৫ জনসহ যুক্তরাষ্ট্রে মোট ৯১ বাংলাদেশির মৃত্যু

নতুন ৫ জনসহ যুক্তরাষ্ট্রে মোট ৯১ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নিউইয়র্কের ও ২ জন মিশিগানের বাসিন্দা ছিলেন।
এ নিয়ে দেশটিতে ৯১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো করোনায়। যাদের মধ্যে ৮৫ জনই নিউইয়র্ক শহরের।

মৃতদের তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলো এক বাংলাদেশি চিকিৎসকের নাম। করোনায় মারা যাওয়া ওই চিকিৎসক নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া, বাংলাদেশ সোসাইটির কার্যকরী এক সদস্য মারা গেছেন। এল্মহার্স্ট হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী এই প্রবাসী। আক্রান্ত আরও অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউইয়র্কে বিপুল সংখ্যক বাংলাদেশির মৃত্যুতে অন্যান্য রাজ্যের প্রবাসীরা আছেন আতঙ্কে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১,৯৭০ জনের। এ পর্যন্ত কোন দেশে একদিনে এত সংখ্যক মানুষ করোনায় মারা যাননি। এর আগে, দেশটিতে সোমবার (৬ই এপ্রিল) মৃত্যু হয়েছে ১২৫৫ জনের। রবিবার (৫ই এপ্রিল) মৃত্যু হয় ১,১৬৫ জনের। আর, শনিবার (৪ঠা এপ্রিল) মৃতের সংখ্যা ছিলো ১৩৩১ জন। তার আগে, শুক্রবার (৩রা এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১৩২১ জনের। অর্থাৎ গত পাঁচদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ৬,৯৫২ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১২,৮৪১ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩১ জন।

এদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮২,০৭৪ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩১ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১ হাজার ৯০৫ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ৪৬ হাজার ৯৮০ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৭,৯১৩ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত