আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশির মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশির মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ১০ প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১৬৬ জনে।

এর মধ্যে নিউইর্য়কেই করোনায় মৃত্যু হয়েছে ১৫২ বাংলাদেশির।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- রাইয়ান আহমেদ, শাহজালাল সরকার, ফিরোজ কবীর, আবদুল হামিদ, গোপাল দত্ত, সাগর নন্দী, গৌরাঙ্গ চন্দ্র, আবদুল গনি, নিরঞ্জন বণিক ও দেওয়ান সিদরাতুল মুনতাহানা।

জানা গেছে, শনিবার মোহাম্মদ রায়হান নামে ২৬ বছরের এক তরুণ মারা যান। তিনি ১৯ দিন লাইফসাপোর্টে ছিলেন।

রায়হানের বাবা মাহতাব উদ্দিনসহ পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে উঠছেন।

একই দিন মারা গেছেন নিউইয়র্ক বাংলাদেশ পূজা সমিতির সহসভাপতি গোপাল দত্ত। নিউইয়র্কের একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার স্ত্রী বর্তমানে করোনার সঙ্গে লড়াই করছেন।

শনিবার সকাল ৭টার দিকে নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী ফিরোজ কবীর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অত্যন্ত পরিচিত মুখ ও ব্যবসায়ী সাগর নন্দী। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউইয়র্ক প্রবাসী দিনাজপুর জেলা সমিতির অন্যতম সদস্য শাহ জালাল সরকার করোনায় আক্রান্ত শনিবার সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের কুইন্স হাসপাতালে মারা যান। তিনি গত ২৯ মার্চ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিউইয়র্ক প্রবাসী আব্দুল হামিদ করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত শুক্রবার নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন করোনায় আক্রান্ত দেওয়ান সিদরাতুল মুনতাহা।

গোরাঙ্গ চন্দ্র রোববার সকাল ৭টায় করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের একটি হাসপাতাপালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

নিরঞ্জন মল্লিক শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। নিউইয়র্কে তিনি একা থাকতেন।।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যেই মারা গেছেন প্রায় ৩০০ বাংলাদেশি।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেড়শর বেশি ছিলেন নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় থাকতেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৭ জন বাংলাদেশি।

কাতারে এ পর্যন্ত তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত ৫০০। লেবাননে আক্রান্ত হয়েছেন ৩ বাংলাদেশি।

এ ছাড়া সিঙ্গাপুরে মোট ১ হাজার ৬৫৩ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত