আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফ্রান্সের প্রেসিডেন্টকে চমকিত করলো প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের চিঠি

ফ্রান্সের প্রেসিডেন্টকে চমকিত করলো প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের চিঠি

স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট ইউনিফর্ম নির্ধারণ নিয়ে লেখা ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফায়সাল আইয়ূবের একটি চিঠি প্রেসিডেন্ট অ্যামানুয়েল মেক্রনকে চমকিত করেছে। এজন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে বিশেষ ধন্যবাদও জানানো হয়েছে। বুধবার প্রেসিডেন্টের দফতর শনজেঁলিজি থেকে প্রেরিত চিঠিতে এসব কথা বলা হয়েছে।

তিন সপ্তাহ আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মেক্রন বরাবরে ফ্রান্সের পাবলিক স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একটি সুনির্দিষ্ট ইউনিফর্ম নির্ধারণ করার জন্য পত্র লিখেছিলেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফায়সাল আইয়ূব। ২২ জুলাই বুধবার দুপুরে প্রেসিডেন্ট দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা রোদরিগ ফোরসি স্বাক্ষরিত এই পত্রের জবাব পেয়েছেন ফায়সাল আইয়ূব। চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ পরামর্শমূলক চিঠির জন্যে ফায়সাল আইয়ূবকে বিশেষ ধন্যবাদ জানান। বিষয়টি তাকে চমকিত করেছে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেছেন, এটি তার মনোযোগ আকর্ষণ করেছে।
চিঠিতে প্রেসিডেন্ট ফায়সাল আইয়ুবকে একটি বিশেষ রেফারেন্স নাম্বারও দিয়েছেন, যেটি ব্যবহার করে তিনি ভবিষ্যতে ইমান্যুয়েল মেক্রনর কাছে যে কোনো বিষয়ে সরাসরি লিখতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নির্দিষ্ট ইউনিফর্ম থাকলেও ফ্রান্সের পাবলিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যে কোনো ইউনিফর্ম নেই। আর এজন্যই চিঠি লিখেন সাংবাদিক ফায়সাল আইয়ূব।
চিঠিতে তিনি বলেন- বর্তমানে উন্নয়নশীল এমনকি অনুন্নত দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। পক্ষান্তরে ফ্রান্সের মতো একটি উন্নত দেশে এমনটা নেই— যা অনেকের কাছেই বিস্ময়ের উদ্রেক করে।
ইউনিফর্মের বিষয়টা এখানে শুধু সৌন্দর্য বর্ধনেই সীমাবদ্ধ নয়— নির্দিষ্ট ইউনিফর্ম না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যে বৈষম্য সৃষ্টি হচ্ছে সেটা হলো যে, একটি উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থী যখন একটি উন্নত ব্রান্ডের জামা জুতা নিয়ে স্কুলে আসে এবং তার সহপাঠী অথবা সহপাঠিনী যখন তা দেখে তখন স্বাভাবিকভাবে তার মন খারাপ হয়। কারণ, অনেকের পক্ষেই সব সময় ব্র্যান্ডের জামা জুতা পরা সম্ভব নয়।
আপাতদৃষ্টিতে বিষয়টি কারো কাছে গুরুত্বহীন মনে হতে পারে, তবে তা মোটেও গুরুত্বহীন নয়। সৃষ্টি হয় যেটা শিক্ষার্থীদের মারাত্মক মানসিক পীড়ার কারণ হয়ে যায়। এমন রাষ্ট্রসৃষ্ট বৈষম্যে বহু শিক্ষার্থী মানসিকভাবে নিচু হয়ে যায়, কোণঠাসা হয়ে পড়ে। আমি তো মনে করি বৈষম্যহীন দেশখ্যাত ফ্রান্সে এই বৈষম্য শিগগির দূর করা প্রয়োজন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত