আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটন প্রবাসীদের বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটন প্রবাসীদের বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অফ গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালীরা।আজ রোববার দুপুরে ইউএস ক্যাপিটালের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মেজর আলম,জামাল জ্যামি,খালেদ হোসেন, মোস্তাক রহমান,নেসার আহমেদ,বোরহান উদ্দিন,মোঃজামান।

তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে।বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষকের কোনও দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা। বক্তারা আরও বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোনো কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরও বেশি সুন্দর হবে।

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক-পাষণ্ড কর্মকান্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষুন্ন করছে। মানববন্ধনে আগত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের এক আইনজীবী লিলি ভো। তিনি বলেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেটের এএমসি কলেজসহ সম্প্রতি সময়ে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ নারীর প্রতি সহিংসতা দেখতে চাই না। সরকারের উচিত দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসস্পর্ক রয়েছে। আর্থিকভাবেও বাংলাদেশকে সহযোগিতা করে থাকে যুক্তরাষ্ট্র। আমাদের দেশও নারীর প্রতি এধরণের সহিংসতা প্রত্যশা করে না।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আগত প্রবাসীদের ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির উপদেষ্টা জাহিদ খান, মেজর  আলম,রাজিব চৌধুরী,মো.গাজি প্রমুখ।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী। ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলে তা জানাজানি হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত