আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিঙ্গাপুরের ‘রাষ্ট্রপতি পদক’ পেলেন বাংলাদেশি কবির হোসেন

সিঙ্গাপুরের ‘রাষ্ট্রপতি পদক’ পেলেন বাংলাদেশি কবির হোসেন

করোনা মহামারিতে লকডাউনের সময় প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়ে মানবতার প্রতি এগিয়ে আসায় সিঙ্গাপুরের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক কবির হোসেন।

শুক্রবার বিকালে দেশটির প্রেসিডেন্ট ভবন ইস্তানার বলরুমে সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তিনি। তিন ক্যাটগরির মধ্যে ‘পিপল অব গুড’ ক্যাটাগরিতে তিনি এ অ্যাওয়ার্ডটি পান।

করোনাভাইরাসের মহামারিতে নিজের অর্থায়নে ও নিজস্ব পরিবহন ব্যবস্থায় স্ত্রী নূরিয়া বেগমকে নিয়ে সিঙ্গাপুরে লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিত্য পণ্যসামগ্রী বিতরণ করে আলোচনায় আসেন কবির হোসেন। গত রমযান মাসে বিভিন্ন শ্রমিক ডরমিটরিতে ইফতার সামগ্রী বিরতণ করেন। তার এই মহৎ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এমন দুর্যোগময় সময়ে অভিবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে অ্যাপস চালু করেন। এতে করে সিঙ্গাপুরে বিভিন্ন প্রান্তে শ্রমিকরা অ্যাপস ব্যবহার করে নিত্য পণ্যসামগ্রী অর্ডার করে ন্যায্যমূল্যে ফ্রি ডেলিভারিতে সহজেই ঘরে বসে তা সংগ্রহ করতে পারছেন। এতে শ্রমিকদের অর্থ সাশ্রয় ও সময় অপচয় অনেক কমে যায়।আর এমন সমাজসেবামূলক কাজের প্রতিদান হিসেবে তার হাতে উঠল সিঙ্গাপুরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মননা।

এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সিঙ্গাপুর সরকার এতবড় সম্মান আমাকে দেবে এটা কখনো ভাবিনি। ভালো কাজ করলে অপ্রত্যাশিতভাবে আরও ভালো কিছু পাওয়া যায় এটাই তার প্রমাণ।‘

এদিকে এ খবরে প্রকাশ পেলে সিঙ্গাপুরস্থ বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘কবির হোসেনের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটি বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ, আনন্দের ও গর্বের বিষয়। আমরা সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিন্দন জানাচ্ছি।‘

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচেম) সভাপতি মির্জা গোলাম সবুর বলেন, ‘সিঙ্গাপুরে লকডাউনের সময় নিঃস্বার্থভাবে প্রবাসী শ্রমিকদের জন্য এগিয়ে এসেছেন তিনি। এজন দুর্যোগ সময়ে তার এই অবদান একদিকে যেমন প্রশংসার যোগ্য তেমনি অনুকরণীয়।‘

সিঙ্গাপুরে একটি বহুজাতিক তেল কোম্পানিতে কর্মরত ও এসবিএসের সাবেক সভাপতি রফিকুল কাদের বলেন, ‘মানবসেবার জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়াতে আমরা বাঙালি কমিউনিটি অত্যন্ত আনন্দিত ও গর্ব বোধ করছি।‘

সোসিয়েট ডিরেক্টর সিবিআরই রিজিওনাল হেড অব স্ট্রাটেজি- সাউথ ইস্টি ও সাউথ এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত এ এইচ এম সাইফ হোসেন বলেন, ‘কবিরের সফলতার রূপকথাটি হলো পরিশ্রম সততা আর পরোপকারের বাস্তব উদাহরণ হচ্ছে কবির।‘

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত