আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

আজ তরুণ উদ্যোক্তা আব্দুস সামাদের জন্মদিন

আজ তরুণ উদ্যোক্তা আব্দুস সামাদের জন্মদিন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বসবাসরত ব্যবসায়ী, সমাজকর্মী ও গণমাধ্যম উদ্যোক্তা আব্দুস সামাদের আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) জন্মদিন। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা এলএ বাংলা টাইমসের প্রধান নির্বাহী ও এলএ বাংলা গ্রুপের কর্ণধার।

ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী সামাদ যুক্তরাষ্ট্রের এল কামিনো কলেজ থেকে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের (বাফলার) পিআরও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আব্দুস সামাদ বাফলার সদস্য হওয়ার পরই সংগঠনটিতে তার বেশ কিছু পদক্ষেপ প্রশংসিত হয়।

পরোপকারী হিসেবেই আব্দুস সামাদ সমধিক পরিচিত। তিনি দেশ-বিদেশের বেশকিছু সামাজিক দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত। এছাড়া প্রতিষ্ঠা করেছেন জাহানারা তৈমুর ওয়েলফেয়ার ট্রাস্ট। এটি সমাজের অস্বচ্ছলদের সাধ্যমতো সাহায্য করে আসছে।

আব্দুস সামাদ সবসময়ই তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী। আগামীর পৃথিবী তারাই বিনির্মাণ করবে বলে বিশ্বাস তার। রাষ্ট্রের সুনাগরিক হওয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, পরিবেশ ও জলবায়ু সচেতনতা আমাদের নতুন পৃথিবী গড়তে সাহায্য করবে এমনটাই ভাবেন এই সফল ব্যক্তিত্ব। সামাদ মনে করেন সততা ও সকলের উন্নয়ন ভাবনা যে কাউকে সফলতার পথ দেখায়।

আব্দুস সামাদের নেতৃত্বে এলএ বাংলা টাইমস ওয়েব পোর্টালটি বাংলাদেশি কমিউনিটির কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই তার হাত ধরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে টিভি চ্যানেল এলএবাংলা টিভি। সামাদ একজন সফল ই-কমার্স ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত