আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফোবানা নির্বাচনে জয়ী হওয়ায় মাসুদ চৌধুরীকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অভিনন্দন

ফোবানা নির্বাচনে জয়ী হওয়ায় মাসুদ চৌধুরীকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অভিনন্দন

ফোবানার কার্যনির্বাহী কমিটির সচিব পদে জয়ী হওয়ায় লস এঞ্জেলেস প্রবাসী বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট মাসুদ রব চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গত ২৯ শে নভেম্বর রবিবার ফোবানার কার্যকরী পরিষদ ২০-২১ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার এই বিজয়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীরা ব্যাপক আনন্দিত। মাসুদ রব চৌধুরীর বিজয়ের মাধ্যমে অনেক বছর পর লস এঞ্জেলেসের কেউ ফোবানার এমন একটি গুরত্বপূর্ণ পদে সরাসরি নির্বাচিত হলেন।

লস এঞ্জেলেসের কমিউনিটি নেতা জনাব মাসুদ রব চৌধুরী ১৯৯১ সাল থেকে উত্তর আমেরিকার বাংলাদেশীদের সেতুবন্ধন ফোবানার সাথে জড়িত থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছেন। ইতিপূর্বে ১৯৯৭, ২০০৪, ২০১০ এবং ২০১৪ সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ফোবানা সমূহে তার ছিল শক্তিশালী ভূমিকা। ফোবানার কার্যকরী পরিষদে ইতিপূর্বে তিনি কোষাধক্ষ সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

ফোবানা কার্যকরী পরিষদ ২০২০-২০২১ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় মাসুদ রব চৌধুরীর প্রতি অভিনন্দন জানিয়েছেন, ফোবানার বহু বছরের পুরোধা ডঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইশতিয়াক চিশতী, বর্তমান সভাপতি আবু হানিফা, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা সভাপতি শিপার চৌধুরী, সাবেক সভাপতি খন্দকার আলম ও নজরুল আলম, বাফলা বি ও টি কর্নেল (অব) ওমর হুদা, লিটিল বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, বর্তমান সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, ক্যালিফোর্নিয়া বি এন পি সভাপতি বদরুল আলম চৌধুরী, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন ও আব্দুল বাসিত, সাবেক সেক্রেটারি ডাঃ নিয়াজ মুহাইমেন, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ, ক্যালিফোর্নিয়া যুবলীগ সভাপতি তাপস নন্দী, বনফুলের ডাঃ রুবি প্রমুখ।

 



গত ২৯শে নভেম্বর রবিবার ভার্চুয়ালি ফোবানার ২০২০-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন জন ইলেকশন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। এবারের নির্বাচনে নির্বাচিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২০-২০২১ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ:


চেয়ারপারসন – জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)
ভাইস চেয়ারম্যান- ডঃ আহসান চৌধুরী হিরো (হিউস্টন)
নির্বাহী সচিব- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)
যুগ্ম নির্বাহী সচিব- আরিফ আহমেদ (জর্জিয়া)
কোষাধ্যক্ষ- নাহিদুল খান (জর্জিয়া)

আউটস্ট্যান্ডিং মেম্বার :
ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস), পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত