আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

করোনার সঙ্গে ৫ মাস লড়ে 'অলৌকিকভাবে' বাঁচলেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি

করোনার সঙ্গে ৫ মাস লড়ে 'অলৌকিকভাবে' বাঁচলেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি

সিঙ্গাপুরে দীর্ঘ পাঁচ মাস ধরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে লড়ে নাটকীয়ভাবে বেঁচে ফিরেছেন বাংলাদেশি প্রবাসী এক শ্রমিক। এখন অপেক্ষা করছেন পরের বছরে বাড়ি ফিরে তার আট মাস বয়সী সন্তানের মুখ দেখার।

রাজু সরকার (৪২) নামের ওই প্রবাসী বাংলাদেশি গত মার্চে যখন বাবা হন, তখন তিনি সিঙ্গাপুরের এক হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

বাংলাদেশের গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা গত বছরের জুন থেকে বিদেশের মাটিতে।

প্রায় এক মাস আগে যখন রাজু সরকারের জন্ম নেওয়া সন্তান সাফুন ফোনে তাকে বাবা বলে ডাকে এসময় তার চোখ দিয়ে পানি বয়ে নামে। তিনি বলেন, আমি তার থেকে শক্তি পেয়েছি, সে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজু সরকার করোনায় আক্রান্ত হন এবং এরপর প্রায় পাঁচ মাস ধরে কাটাতে হয় সিঙ্গাপুরের ট্যান টক সেং হাসপাতালে ভর্তি ছিলেন। এরমধ্যে অর্ধেক সময় থাকতে হয়েছে আইসিইউতে। এরপর গত জুন মাসে ছাড়া পান তিনি।

যখন তিনি করোনামুক্ত হলেন এরপর তার শরীরে দেখা দেয় অন্যান্য সমস্যা। তার রক্তের প্লাটিলেট স্তর কমে যায় এবং হার্টে সমস্যা দেখা দেয়।

তবে রাজু সরকার জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেক সুস্থ আছেন। এছাড়া তিনি আশা করছেন, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে তার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন।

চিকিৎসকেরা জানান, তারা রাজুর সুস্থ হয়ে ফিরে আসায় অবাক। কেননা তার অক্সিজেন স্তর অনেক কমে যায়, মনে হয়েছিল আর বাঁচবে না।

রাজু সরকার সিঙ্গাপুরে একটি আইটি ফার্মে কাজ করেন। দীর্ঘদিন ধরে কাজের বাইরে থাকার পরেও আশা করা হচ্ছে তার কোম্পানি কর্তৃপক্ষ তার প্রতি নমনীয় থাকবে।

রাজু বলেন, আমার শারীরিক ক্ষমতা আর আগের মত নেই... আগে আমি আমার অবস্থার কথা ভাবতাম না, কিন্তু এখন আমায় সতর্ক হতে হবে।

বর্তমানে রাজু তার কোম্পানির দেয়া আবাসনে আছেন, সেখানে ল্যাপটপে তার পরিবারের সঙ্গে কথা বলছেন এবং ইসলামিক বই পড়ছেন।

মৃত্যুর কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা তাকে আরো ধার্মিক করেছে বলে জানান রাজু। তিনি বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি চেষ্টা করছি সঠিক পথে চলার।

এদিকে বাংলাদেশে রাজুর স্ত্রী সানজিদা আক্তার (১৮) তার স্বামীর দেশে ফেরার অপেক্ষার প্রহর গুণছেন। গাজীপুর থেকে ফোনে সানজিদা বলেন, বিদেশে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাকে এখন বাইরে থাকতে আমার আর মন সায় দিচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত