আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিজয় দিবস উপলক্ষে নিউজার্সি স্টেট আ.লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে নিউজার্সি স্টেট আ.লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আয়োজনে ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ শীর্ষক  ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় এই সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন চতুর্মুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র আমাদের উন্নয়ন ও অগ্রগতি কে বাধাগ্রস্ত করতে পারেনি-ভবিষ্যতেও পারবে না- তার বড় প্রমাণ পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে বিজয়ের মাসে আরেকবার বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেন  হেনরি কিসিঞ্জারদের অবজ্ঞা ও তাচ্ছিল্যের ‘তলাবিহীন ঝুড়ি’র আমাদের সেই বাংলাদেশ এক অসাধ্য সাধন করেছে। আমরা দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন করেছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কফিল আহমেদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাঈদ রহমান, সাদিক রহমান,সাংস্কৃতিক সম্পাদক করে কৃষ্ণ রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিটি কমিশনার ইমরান হোসাইন, উপপ্রচার ও প্রকাশনার সম্পাদক মশিউর রহমান চৌধুরী তানিম, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক শাহেক হোসেনকে যুগ্ম আহ্বায়ক শাইকুল ইসলাম নাঈম, নাহাদ চৌধুরী (সানিয়াত) ,রাজু খান, দ্বীপ্ত রায়, সহ আরও অনেক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, হ কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, মোহাম্মদ আব্দুল হক নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযাদ্ধা ইছহাক মিয়া, দেলোয়ার হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, মুক্তিযাদ্ধ বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক এডভোকেট মেহনাজ রহমান, কার্য্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ফয়সল আহমেদ, মশাইদ চৌধুরী, মোনোহার হোসেন, অপু সেন, সাব্বির আহমেদ, প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমেদ, সজিব আহমেদ চৌধুরী রুবেল আবুল কালামকসহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, প্যাটারসন সিটি আওয়ামী লীগ, নিউজার্সি স্টেট যুবলীগ ও ছাত্র লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাজু খান ও আবিদ চৌধুরী।

শেয়ার করুন

পাঠকের মতামত