আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরকারের যুগপূর্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা

সরকারের যুগপূর্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তিতে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

গত ৬ জানুয়ারী সন্দ্যায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ওই সভা।

সভার শুরুতে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। ফলে বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। এসময় তিনি আরও বলেন অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। দেশের গণতন্ত্র ও সুশাসনকে করেছে শক্তিশালী। শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদদীন আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সাহানারা রহমান,আলী হোসেন গজনবী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ নবী বাকি, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদ, সাধারন সম্পাদক,হূমায়ুন আহমেদ চৌধুরী, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের,  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাধারণ সম্পাদক আবু সাইদ খান
মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক-নুরুল তালুকদার নাহিদ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগে সহ- সভাপতি মোহাম্মদ শাহিন, মিজানুর রহমান, নিউইয়ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাহাদত , কফিল চৌধুরী, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক শাহেক হোসেন, সেন্ট্রেল ফ্লরিডা আওয়ামী লীগ নেতা শাওন প্রজা,  বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য-ওহাব যোয়ারদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি-চৌধুরী মোহাম্মদ শামিম, যুগ্ম সাধারন সম্পাদক-সৈয়দ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক-কামরুল হাসান রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, স্টেট সেচ্ছাসেবক লীগের সভাপতি-গাজী লিটন, ছাত্রলীগের সাবেক নেতা হেলাল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি-জয়নাল আবদিন জয়, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক-সহিদুল হক রাসেল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শফিকুর রহমান সাফাত ,শরীফ আহমেদ  এবং শাহারিয়ার তুষার,মোঃ হুমায়ুন কবির সহসভাপতি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি, আইটি বিষয়ক উপদেষ্টা মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা, মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা ভারপ্রাপ্ত সভাপতি ছদর উদদীন আহমেদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম , সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ঈমাম ও খতিব মাওলানা রহমত উল্লাহ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত