আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মানব পাচারের দায়ে আমেরিকায় বাংলাদেশির কারাদণ্ড

মানব পাচারের দায়ে আমেরিকায় বাংলাদেশির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে মানব পাচারের দায়ে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশির ৪৬ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আদম পাচারকারী শক্তিশালী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন মোক্তার হোসেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশটির একটি আদালত এ রায় দেন।

আটকের পর মোক্তার হোসেন স্বীকার করেন, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশি নাগরিকদের অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্র করেন। মোক্তার হোসেন মেক্সিকোর মন্টেরেতে কাজ করতেন। সেখানে তিনি একটি হোটেল ও বাড়ি ভাড়া করে রেখেছিলেন পাচার হওয়া বাংলাদেশিদের বসবাসের জন্য।  

মোক্তার হোসেন পাচারের উদ্দেশ্যে জড়ো করা মানুষকে মার্কিন সীমান্তে পরিবহণের জন্য ড্রাইভারদের অর্থ দিয়ে কীভাবে রিও গ্র্যান্ড নদী পার করবেন, সেই বিষয়েও তাদের নির্দেশনা দেন মার্কিন পুলিশকে জানান।

বিচার বিভাগের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, আসামি একটি সংগঠিত মানবপাচার নেটওয়ার্কে যুক্ত ছিলেন। অর্থের জন্য তিনি এটা করতেন। বাংলাদেশের নাগরিকদের যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেয়েছেন, তারা এই চক্রের শিকার হয়েছেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত