আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিকী

বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিকী

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে ৩০ বছর বয়সী জাইন সিদ্দিকী। জাইন সিদ্দিকীর বাবা ও মা দুজনেই যুক্তরাষ্টের চিকিৎসক।

গত ১৩ জানুযারি জো বাইডেন প্রশাসন জাইনের নাম ঘোষণা করে। ঘোষণার পর দিন বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মোবাইল ফোনে এই খবর বাংলাদেশে থাকা পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জানান। এরপর পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

৩৩ বছর আগে মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে সেখানে নাগরিকত্ব পেয়ে স্থায়ী হন। সেখানেই জন্ম জাইনের। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন জাইনের দাদি মাজেদা আক্তারও। জাইনের সেই দেশে বেড়ে ওঠা। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।

সর্বশেষ চার বছর আগে ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে বেড়াতে আসেন জাইন। জাইন সিদ্দিকীর বাবার চাচাত ভাই রতন সিদ্দিকী বলেন, জাইনের বাবার পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে কেউ এখানে থাকেন না। তিনিই এখানে তাদের জমিজমা দেখাশোনা করেন।

চাচাত ভাই রতন সিদ্দিকী আরও বলেন, জাইনের বাবা মোবাইলে ভাতিজার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবর জানান। এটা সবার জন্য বড় খুশির খবর।

জাইনের চাচি লুৎফুন্নাহার বেগম বলেন, জাইন বেড়াতে আসলে সবার সঙ্গে মেশে। বাড়ির পাশে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরে বেড়ায়। জাইন যুক্তরাষ্ট্রের মতো দেশে বড় পদ পাওয়ায় তাদের ভালো লাগছে।

জাইন সিদ্দিকীর ফুফু নাহিদ পারভীন মনি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব। তিনি বলেন, জাইন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। সেখানেই বড় হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে এত বড় পদে নিয়োগ পাওয়ায় তারা আনন্দিত।  
 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

 

শেয়ার করুন

পাঠকের মতামত