আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অস্ট্রেলিয়ায় বাংলার অনুষ্ঠান

অস্ট্রেলিয়ায় বাংলার অনুষ্ঠান

অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত

হয়েছে প্রথম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান আন্তবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। পার্থের সবগুলো

বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত কুইজে চ্যাম্পিয়ন হয়েছে কার্টিন বিশ্ববিদ্যালয়।

রানার আপ হয় মারডক বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন

অস্ট্রেলিয়া। কুইজ প্রতিযোগিতায় কার্টিন, মারডক, এডিথ কোয়ান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নটরডেম

বিশ্ববিদ্যালয়ের মোট আটটি দল অংশ নেয়।
২৬ জুন শুক্রবার কার্টিন বিশ্ববিদ্যালয় এক্সিবিশন সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুইজ

প্রতিযোগিতায় বিজয়ী দলকে সার্টিফিকেট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ড. আতিউর রহমানকে সংবর্ধনা ও বাংলাদেশিদের অ্যাওয়ার্ডও প্রদান করা হয়।
পুরো বছর জুড়ে বাংলাদেশিদের বিভিন্ন পরিবেশনা ও সৃজনশীল কর্মকাণ্ডের জন্য অ্যাওয়ার্ড পান

নুসরাত জেরিন লিমা, নাদিয়া হক, ফরহাদ রাব্বি, শেখ ওয়ালিদ বখশ, আয়েশা মারজান শাবি ও

সম্প্রীতা চাকমা।
এ ছাড়া অনুষ্ঠানে তারকাদের নিয়ে বিশেষ পর্বে উপস্থিত ছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার

(২০১০) রাখি মাহবুবা ও কণ্ঠশিল্পী তাসনিমুল গালিব অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্টিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের ডিন অধ্যাপক সাইয়েদ

ইসলাম, গ্র্যাজুয়েট বিজনেস স্কুলের প্রাক্তন পরিচালক অধ্যাপক মোহাম্মদ কুদ্দুস ও শিক্ষক ড. প্রবীর

সরকার।
আলোচনা পর্বে ড. আতিউর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে

ধরতে পারে প্রবাসীরাই। বাংলাদেশের মানচিত্রের মাঝেই দেশ সীমাবদ্ধ নয়, বিদেশে থাকা প্রতিটি

মানুষ হৃদয়ে একেকটি বাংলাদেশকে ধারণ করে। দেশের এই মেধাবী সন্তানেরাই ২০৩০ সালের মধ্যে

পৃথিবীকে অন্যরকম একটা বাংলাদেশ উপহার দেবে।
এ পর্বে আরও বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আমাতুল উজমা, প্রভাষক শহিদুল হাসান

স্বপন, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ইফতেখার রবিন, আদনান মান্নান, আবু সাইদ

সুজন, বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক শরিফ

আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বাবলু ও বাংলাদেশ ইয়ুথ

অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা ভূঁইয়া।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল আমিনুল হক, রুবেল সাহা, তথাগত চাকমা ও দিয়াম রায়হান।

শেয়ার করুন

পাঠকের মতামত