আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিডনীর নীপবন পল্লীতে বসন্ত উৎসব

সিডনীর নীপবন পল্লীতে বসন্ত উৎসব

ক্রীড়া ও সংস্কৃতি’ প্রকল্প নীপবন পল্লী সিডনীতে বসন্ত উৎসব পালন করেছে গত ১৪ই ফেব্রুয়ারি রবিবার। একই দিনে ভালোবাসা দিবস থাকায় দিনটি উদযাপিত হয়েছে আরো বর্ণিল আয়োজনে। কোভিড-১৯ বিধিমালার কারণে এবারের আয়োজন শুধুমাত্র সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিলো। তবুও সেদিন হলুদ ও লাল পোশাকে সজ্জিত নীপবনের বিস্তৃত খোলা প্রাঙ্গন হয়ে উঠেছিলো বসন্ত সমীরণে মুখরিত।

বিকেলের শুরুতেই ছিল বৃক্ষ পরিচর্যা ও খেলাধুলার আয়োজন। বর্ণিল পোশাকে নীপবনের সদস্যদের মনে হচ্ছিলো যেন একেকটা প্রজাপতি আর রংবেরঙের একঝাক ফড়িংয়ের মনমাতানো উড়াউড়ি। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে’-এই বার্তা নিয়ে ফাগুনরঙা বাংলাদেশের এক খণ্ডচিত্র ছিলো নীপবনের সবুজ প্রান্তর।

নিয়মিত প্রার্থনা শেষে সন্ধ্যার পর শুরু হয় ভালোবাসা দিবসের নান্দনিক আয়োজন। পরিচয় ও পরিণয়ের মিষ্টি কথামালা নিয়ে সাজানো ছিলো রোমান্সের যুগল কথকথা। ভালোবাসার কবিতা, গান আর প্রেমের সংলাপে আবৃত ছিলো পুরো আয়োজনটি। নান্দনিক উপস্থাপনায় ডঃ আসাদ শামস ও ডঃ রোখসানা জেবার ভালোবাসার গল্পটি যেন মুগ্ধতা ছড়ানো এক প্রেমের কাব্য। খন্দকার মামুন, শিরিন শাওন ও শায়লা জাহিদ লিমার সৌজন্যে দুটি ভ্যালেন্টাইন কেক কাটার মুহূর্তটি ছিলো অপূর্ব আনন্দে মাখামাখি। অনুষ্ঠানে নীপবনের নিয়মিত নৃত্যশিল্পী নুশাবা রহমান ও মাইশারা ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পাশাপাশি আঞ্জুমান বেবী ও মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়সেরা বসন্ত পোশাক ও ভ্যালেন্টাইন যুগল হিসেবে। সেইসাথে নীপবন পল্লীর সদস্যদের সম্মিলিত নৈমত্তিক আপ্যায়ন ছিলো অতুলনীয়।     

অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ও ভিডিও ধারণে ছিলো মোস্তাফিজুর রহমান। নীপবন  পল্লীর প্রধান পৃষ্ঠপোষক ডঃ আসাদ শামস ও ডঃ মাসুম আহমেদের সার্বিক ত্বত্তাবধানে কোভিড বিধিমালা অনুসরণ পূর্বক বসন্ত উৎসবটি ছিলো উৎসব মুখরিত বাংলা সংস্কৃতির একটি ছোট্ট খণ্ডচিত্র।                



এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত