আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শহীদ দিবসে তিনবাংলা’র তিনটি কর্মসূচি ঘোষণা

শহীদ দিবসে তিনবাংলা’র তিনটি কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ-কলকাতা-নিউইয়র্কের কবি-সাহিত্যিক-সংগঠকদের সংগঠন ‘তিন বাংলা’া ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে নতুন কর্মসূচী নেয়া হয়েছে। শহীদ দিবসে ঘোষিত তিনবাংলা’র গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- ‘মিডিয়া-সেবা সম্মাননা’, ক্যানোপি প্রতিযোগিতা ও টিভি পোর্টাল ঘোষণা। আগামী ৯ এপ্রিল নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মিডিয়া-সেবা ও ক্যানোপি কম্পিটিশনে বিজয়ীদের মাঝে সম্মাণনা ও পুরষ্কার বিতরণ করা হবে। গত ২১ ফেব্রুয়ারী রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এসব তথ্য জানানো হয়।


তিনবাংলা, ইউএসএ’র সভাপতি নার্গিস আহমেদের সভাপতিত্বে অনু্িষ্ঠত সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির গ্লোবাল সভাপতি কবি ও সাংবাদিক সালেম সুলেরী। তিনি জানান, ১৯ ফেব্রুয়ারী ১৯ বছরে পদার্পণ করেছে ‘তিনবাংলা’। প্রবাসের নানা প্রতিকূলতার মধ্যেও বাংলা ভাষার সংবাদপত্রগুলো কমিউনিটির কল্যাণে অসামন্য অবদান রেখে চলেছে। এন্য সাংবাদিকদের মিডিয়া সেবা সম্মাননা প্রথম মূল্যায়ন-প্রয়াস। পাশাপাশি মহামারী করোনার সময়ে মানুষের কল্যাণে ক্যানোপি বা ছাউনি দিয়ে স্বাস্থ্যবিধি মোতাবেক রেষ্টুরেন্ট ব্যবসার মাধ্যমে সংশ্লিষ্টরা অবদান রেখে চলেছেন। এজন্য আয়োজন করা হয়েছে ক্যানোপি বা ছাউনি-কৃষ্টি বিষয়ক প্রতিযোগিতা। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করা সহ তিনবাংলা প্রচার ও প্রসারে একুশের রাতেই উদ্বোধন করা হচ্ছে ‘তিনবাংলা টিভি পোর্টাল’। পহেলা বৈশাখ থেকে তিনবাংলা টিভি পূর্ণোদ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এত নিউইয়র্ক সহ বাংলাদেশ, ভারত, বৃটেন, কানাডা, অস্ট্রেলিয়ার লেখক-শিল্পী-সংস্কৃতিসেবীরা অংশ নেবেন।


সভায় তিনবাংলা, ইউএসএ’র সাধারণ সম্পাদক রওশন হাসান সহ অন্যানের মধ্যে ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, সংগঠক আবু খালিকুজ্জামান, মূলধারার রাজনীতিক মেরী জোবাইদা, সংশ্লিষ্ট সাব-কমিটির আহবায়ক আজিজুল হক মুন্না, শরীফ মাহবুবুল আলম, কবি-লেখক নাসরিন চৌধুরী, সংগঠক জাহিদা আলম, শেলী জামান, আনিস ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।


সংগঠন সূত্রে জানা যায়, মহান শহীদ দিবস থেকেই শুভারম্ভ হয়েছে ‘তিনবাংলা টিভি পোর্টাল’। স্ট্রিমওয়ার্ল্ড বিশ্বসংযোগের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। এই দিন নিউইয়র্ক সময় রাত ১১.০১ মিনিটে টিভি পোর্টালের উদ্বোধনী অধিবেশনে যৌথভাবে এর উদ্বোধন করেন তিনবাংলা’র শীর্ষ নেতৃদ্বয় যথাক্রমে গ্লোবাল সভাপতি কবি-সাংবাদিক সালেম সুলেরী ও আমেরিকা-চ্যাপ্টার সভাপতি ‘সংস্কৃতিকন্যা’ নার্গিস আহমেদ এবং সমন্বয় করেন লেখক-অধ্যাপক সাব্রী সাবেরীন। এই টিভি-পোর্টালে শুধু প্রবাসের লেখক-গায়ক কুশলীরা নয়, বাংলাদেশ-ভারত-বৃটেন-কানাডা-অস্ট্রেলিয়ার সংস্কৃতিসেবীরাও অংশ নেন। উপস্থাপনায় ছিলেন তিনবাংলা আমেরিকা-চ্যাপ্টার এর সম্পাদক কবি রওশন হাসান ও জাকিয়া আলম। পয়লা বৈাশেখ থেকে ‘তিনবাংলা টিভি পোর্টাল’ এর পূর্ণোদ্যমে কার্যক্রম চালানোর উদ্যোগ চলছে বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত