আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

এবি মিডিয়া গ্রুপের উদ্যোগ শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম

এবি মিডিয়া গ্রুপের উদ্যোগ শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম

বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি মরহুম কামাল আহমেদ স্মরণে শিগগিরই শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম। এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজারের শিক্ষার্থীদেও মাঝে এই মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মহামারী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের বিনিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ গত বছর অর্থাৎ ২০২০ সালের ৫ এপ্রিল চিকিৎসাধীন থাকাবস্থায় নিউইয়র্কেও একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি ছিলেন। খবর ইউএনএ’র।
এবি মিডিয়া গ্রুপের টেলিভিশন ‘এবিটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে আয়োজিত চ্যানেলটির লাইভ বিশেষ অনুষ্ঠানে এবিটিভির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক আজিমুর রহমান বুরহান উপরোক্ত তথ্য জানান। অনুষ্ঠানে এবিটিভি’র প্রতিষ্ঠাতা এমডি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সিওও আহমেদ ফয়সাল সহ আরো ৩জন প্রতিষ্ঠাতা পরিচালক যথাক্রমে মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু ও মোহাম্মদ রহমান সায়েম অংশ নেন।
প্রবাসের ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনদরদী মানুষ কামাল আহমেদ কোভিড মহামারীতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মানব সেবায় নিজের প্রাণ বিলিয়ে গেছেন। তার আকস্মিক প্রয়াণে শোকে স্তব্ধ ছিল পুরো প্রবাসী কমিউনিটি। তিনি ছিলেন সকলের প্রিয় ‘কামাল ভাই’।
কামাল আহমেদের মানব সেবার অনেকগুলো গুণাবলীর মধ্যে ছিল দেশ এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য কিছু করা, বিশেষ করে বাংলা ভাষা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা। তিনি প্রথম যুক্তরাষ্ট্র প্রাবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটিতে চালু করেন ‘বাংলা স্কুল’। এছাড়াও দেশ এবং প্রবাসে শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনস্বীকার্য। তার প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগ এবং সহযোগিতায় সিলেটে গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। আমৃত্যু তিনি সিলেট অঞ্চলে শিক্ষার বিস্তারে নিজেকে নিবেদিত করে গেছেন।
শিক্ষানুরাগী মরহুম কামাল আহমেদের মহৎ উদ্যোগকে ধরে রাখতে তার স্মৃতিকে লালন করার উদ্যোগ নিয়েছে এবি মিডিয়া গ্রুপ। তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে ‘কামাল আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন’। চলতি বছরের মার্চ মাস থেকেই এবি মিডিয়া গ্রুপ শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছে। প্রতি বছর তার জন্মস্থান বিয়ানীবাজার উপজেলায় মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হবে। আগামীতে এই কাযর্ক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে পারব বলে আমাদের প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবি মিডিয়া গ্রুপের নিজস্ব অর্থায়ানে এই বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধি-কে জানান।


এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত