আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অস্ট্রেলিয়ায় জন্মভূমি টিভি’র ৫ বছর পূর্তি

অস্ট্রেলিয়ায় জন্মভূমি টিভি’র ৫ বছর পূর্তি

অস্ট্রেলিয়ার বাংলা টেলিভিশন জন্মভুমি টিভি’র ৫ বছর পূর্তি অনুষ্ঠিত হলো ২৮শে মার্চরবিবার। সিডনির রকডেল রেডরোজ ফাংশান সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবার পর স্থানীয় শিল্পীদের নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমেঅনুষ্ঠানটি একটি দৃষ্টিনন্দনউৎসবে পরিস্ফুটিত হয়।


বর্ষপূর্তি’রএই উৎসবে স্থানীয় বাংলাদেশী গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি সহ আরো উপস্থিত ছিলেন মূলধারায় সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিত্বগণ।অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। ৬টি বিভাগে পুরুষ ও মহিলাদের সামাজিক অবদান রাখার জন্য মোট ১২টি সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রবাসী মিডিয়া ব্যক্তিত্বদেরফুল দিয়ে সম্মান প্রদর্শন ও পরিচিতি প্রকাশ ছিল একটি নতুনত্বে উত্তরণ।মিডিয়া ব্যক্তিত্বগণ পর্দার বাইরে থেকে সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছেন জন্মভূমি টিভির এই আলোকপাতছিল প্রশংসনীয়।


অনুষ্ঠানে জন্মভূমি টিভির সিইও রাহেলা আরেফিন বলেন, প্রবাসী কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় জন্মভূমি টিভির এই পথচলা সহজ হয়েছে। এজন্য এ গৌরবআপনাদের সকলের। অনুষ্ঠানে জন্মভুমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন বর্তমান কার্যনির্বাহী কমিটির সবাইকে পরিচিতকরণ পূর্বক মঞ্চে আহবান করেন। সবশেষে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত