আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কামাল আহমেদ তার কর্মে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে

কামাল আহমেদ তার কর্মে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে

এবিটিভির `স্মৃতিতে অম্লানে’ বক্তারা

সীমিত আয়োজনে গভীর বিষাদ জাগিয়ে পালিত হল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। দেশ ও প্রবাসে জনপ্রিয় টিভি চ্যানেল এবিটিভি দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘‘স্মৃতিতে অম্লান’’ আয়োজন করে। এছাড়া অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাতও। কামাল আহমেদ ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। বেদনাময় এই দিনে মানবতার ফেরিওয়ালা এবং প্রবাসীদের প্রিয়মূখ কামাল আহমেদ স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন বক্তারা। তারা বলেন, কামাল আহমেদ তার কর্মে যুগ যুগ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,  নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যেত তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমেদ। দীর্ঘ ৪০ বছর ধরে মানবসেবায় নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রবাসীদের কাছে একজন ‘কামাল ভাই’ হয়ে উঠেছিলেন ।  বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও আক্রান্ত মানুষের সহযোগিতা করেছেন নির্ভয়ে। সেই ভাইরাসে আক্রান্ত হয়েই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পৃথিবী থেকে চিরবিদায় নেন গত বছরের ৫ এপ্রিল।


বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ শহিদুল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কামাল আহমেদের দীর্ঘদিনের সহযোদ্ধা এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজিমুর রহমান বুরহান, যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত পত্রিকা সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহীন, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান,  এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মাসুদুল হক ছানু, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী মোস্তফা কামাল, এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মূল ধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার,  তরুণ প্রকৌশলী ও  এবি মিডিয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ রহমান সায়েম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল,  জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসাইন কুনু, বদরুল খান, পেনসিলভ্যানিয়া বিয়ানীবাজার সমিতির সভাপতি মাশুক খান  এবং কামাল আহমেদের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নিপতি বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ ফারুক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে  কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কারী আব্দুলাহ আল মামুন।  এসময় ইসলামের দৃষ্টিতে সমাজকর্ম এবং এর প্রতিদান এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মিরজা আবু জাফর বেগ। অনুষ্ঠানে পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে জীবনের সকল রঙ্গিন পরিচয় শিরোনামে ইসলামিক সংগীত পরিবেশন করেন বিয়ানীবাজারের শিল্পী মো. মাহমুদ হাসান।
আবেবঘন এই অনুষ্ঠানে আলোচকরা মরহুম কামাল আহমেদের সঙ্গে তাদের পথচলার স্মৃতিচারণ করেন। তারা বলেন, কামাল আহমেদ ছিলেন কমিউনিটির বটবৃক্ষের মত। তিনি আজীবন সবাইকে ছায়া দিয়ে গেছেন। দিকনির্দেশনা দিয়েছেন। পথ দেখিয়েছেন। সুখে দুখে প্রবাসী বাঙালিদের আত্মার আত্মীয় হয়েছেন। তিনি ছিলেন আলোর দিশারী। মানবতার ফেরিওয়ালা। একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক। সকল গুনের অধিকারী একজন নেতা। বক্তারা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, কামাল আহমেদ চিরকাল বেঁচে থাকবেন মানুষের ভালবাসায়। মানুষের শ্রদ্ধায়। মানুষের হৃদয়ে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে কামাল আহমেদসহ বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আবদুল খালিক খায়ের ও  কার্যকরী সদস্য আজাদ বাকিরসহ দেশ ও  প্রবাসে কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া এবিটিভির সিএফও এম সিন উদ্দিন (আহাদ) এর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় । মুনাজাত পরিচালনা করেন ফ্লোরিডা মসজিদ তাওহিদের ইমাম ও খতিব ক্বারী ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মরহুম কামাল আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত