আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিঙ্গাপুরের দরজা খুলে যাচ্ছে ডিজিটাল পাসে

সিঙ্গাপুরের দরজা খুলে যাচ্ছে ডিজিটাল পাসে

যেসব মানুষের করোনা ভাইরাস পরীক্ষার এবং টিকা নেয়ার ডিজিটাল সনদ আছে তাদের জন্য আগামী মাস থেকে খুলে দেয়া হচ্ছে সিঙ্গাপুরের দরজা। গত ০৫ এপ্রিল, ২০২১ (সোমবার) দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কতৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

এর মধ্য দিয়ে এমন উদ্যোগ নেয়া প্রথম দেশ হতে যাচ্ছে সিঙ্গাপুর। এ খবর দিয়েছে অনলাইন এশিয়া ওয়ান। এতে আরো বলা হয়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) ট্রাভেল পাস আছে এমন ব্যক্তিদের গ্রহণ করবে সিঙ্গাপুর।

এর আওতায় স্বীকৃত ল্যাবরেটরি থেকে দেয়া ডাটা স্মার্টফোনের মাধ্যমে প্রদর্শন করে সিঙ্গাপুর থেকে বাইরে যাওয়া যাবে। একই সঙ্গে সিঙ্গাপুরে প্রবেশ করা যাবে। বিষয়টি এরই মধ্যে সফলতার সঙ্গে পরীক্ষা করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং মালয়েশিয়া এয়ারলাইন্সসহ কমপক্ষে ২০টি বিমান সংস্থা এই পদ্ধতি পরীক্ষা করছে।

এক বিবৃতিতে আইএটিএ মহাপরিচালক উইলি ওয়ালশ বলেছেন, আইএটিএ’র সঙ্গে সিঙ্গাপুর সরকারের অংশীদারিত্ব অন্যদের জন্য অনুকরণীয় মডেল হতে পারে। সিঙ্গাপুর হলো এশিয়ার ব্যবসার প্রাণকেন্দ্র। এ বছরে সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুব কম সংখ্যক মানুষ। এই দেশটি করোনা মহামারিকালে ডিজিটাল সনদ বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন এবং তার ব্যবহার নিয়ে পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ইভেন্টগুলো শুরু করতে চায় তারা। তারা আশা করছে অন্য দেশগুলোও এই ডিজিটাল পাস অনুমোদন করে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত