আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

খালেদার সুস্থতা কামনায় ওয়াশিংটন বিএনপির দোয়া মাহফিল

খালেদার সুস্থতা কামনায় ওয়াশিংটন বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়াশিংটন ডিসি বিএনপি'র উদ্যোগে চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পহেলা মে (শনিবার) ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে ভার্জিনিয়ায় এই ইফতার মাহফিল হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপি'র আহ্বায়ক হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যলয়ের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভার্জিনিয়া বিএনপি'র আহ্বায়ক জাহির খান ও যুগ্ম আহ্বায়ক নেসার আহমেদ।

প্রধান অতিথি মুশফিকুল ফজল আনসারী তার বক্তব্যে বলেন, দেশে আজ গণত্রন্ত ভুলুণ্ঠিত। চারিদিকে দেশে দুঃশাসন বিরাজমান । এমন অবস্থায় ওয়াসিংটন ডিসির দোয়া মাহফিল ও ইফতার আয়োজন নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে ।দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনা মুক্ত হয়েছেন । উনার বাসার সবাই আল্লাহের রহমতে করোনা মুক্ত হওয়ার জন্য , আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। সবাই এক হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য শহীদ শাহাদাত সরোয়ার্দী, মিয়া মোঃ মজনু, তৌহিদুল ইসলাম তুহিন, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ সালাহ উদ্দিন ভূঁইয়া, জাহিদ খান, আরিফ ইসলাম, মোখলেসুর রহমান লিটন, জাহাঙ্গীর খান, আতিকুর রহমান শিপু, গাজী কামরুল ইসলাম, আব্দুল মুক্তাদির, ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, নূর হোসেন বাহাদুর, মোহাম্মদ সিরাজ, মিসেস মাসুমা আক্তার মেরিন ও সৈয়দ সালেহ মনসুর পরশ। সভায় সময়ের স্বল্পতার কারণে ওয়াশিংটন ডিসি বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করে আয়োজকরা।

সভাপতির বক্তব্যে ওয়াশিংটন ডিসি বিএনপি'র আহ্বায়ক হাফিজ খান সোহায়েল ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃৃতজ্ঞতা জানান। একইসাথে অনুষ্ঠান সফল করতে পিছনে থেকে যারা সার্বিক সহযোগিতা ও পরিশ্রমী করেছে; তাদের সকলের ভূয়শী প্রশংসা করেন প্রবাসী বিএনপির এই নেতা।

 অনুষ্ঠানে হাফেজ মাওলানা কৌশিক আহমেদের বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তিসহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়। পরিশেষে ইফতার ও বিশেষ নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ওয়াশিংটন ডিসি বিএনপির আহ্বায়ক হাফিজ খান সোহায়েল এর নেতৃত্বে সম্প্রতি সময় গৃহীত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হয়েছে বলে জানান আগত অতিথিরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত