আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

বাংলাদেশি-আমেরিকান দুই ভাইয়ের সাফল্য

বাংলাদেশি-আমেরিকান দুই ভাইয়ের সাফল্য

তীর্থ আচার্য্য যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়েইন স্টেইট ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্যের সাথে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেছেন। করোনা মহামারির কারণে গত বুধবার (৫ মে) ভার্চুয়াল অনুষ্ঠান করেছে ওয়েইন স্টেইট ইউনির্ভাসিটি। তীর্থ-র বড় ভাই তন্ময়ও একই  বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করে।


হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় বেড়ে উঠা তীর্থ মাতৃছায়া কেজি স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। পরে ভর্তি হন শাইনিং স্টার কিন্ডার গার্ডেন স্কুলে। দুই বছর অধ্যয়নের পর  হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে তিনি পিতামাতার সাথে যুক্তরাষ্ট্রে চলে আসেন। মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির কোসিয়াস্কো মিডল স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীতে ডেট্রয়েট ক্যাস টেকনিক্যাল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে হাইস্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এই স্কুল থেকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড টপ থ্রি লাভ করেন।

২০১৭ সালে  ফুল স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ওয়েইন স্টেইট ইউনির্ভাসিটিতে। মিশিগানের ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে শেষ করেছেন তার ব্যাচেলর ডিগ্রী। বর্তমানে তিনি আমেরিকান এক্সেল এন্ড ম্যানুফ্যাকচারিংয়ের আইটি  ইন্টার্ন (শিক্ষানবিশ) হিসেবে কাজ করছেন। তীর্থ মিশিগান রাজ্য থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-র সম্পাদক চিন্ময় আচার্য্য ও গৌরি আচার্য্য বেবী-র দ্বিতীয় পুত্র।

এদিকে তীর্থ-র বড় ভাই তন্ময় আচার্য্য একই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে সাফল্যের সাথে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

তন্ময় বিগত ২০০৭ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৮৮ পেয়ে এসএসসি পাশ করেন। ২০০৯ সালে ঢাকা সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসিতে ভাল ফলাফলের জন্য সিলেট বিভাগ এবং এবং এইচএসসিতে ঢাকা বিভাগ থেকে থেকে শিক্ষা বৃত্তি লাভ করেন। ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে এক বছর লেখাপড়া করেন।  বর্তমানে তিনি মাস্টার্স  ডিগ্রি লাভে ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে লেখাপড়া করছেন।

প্রবাস জীবনের প্রথমদিকে পরিবারের আর্থিক দৈন্যতা গোচাতে সাপ্তাহিক মজুরীর ভিত্তিতে একটি কোম্পানীতে কাজে যোগ দেন। এক সময় ওই বিশ্ববিদ্যালয়ে অনার্স (স্নাতক) কোর্সে ভর্তি হন। পরিবারকে সাহায্য করার জন্য কাজের পাশাপাশি চালিয়ে যান লেখাপড়াও। নির্দিষ্ট সময়ে ষ্টার মার্ক পেয়ে অনার্স (স্নাতক) কোর্স সম্পন্ন করেন।

এছাড়া তিনি কোর্স সম্পন্নকালে আমেরিকান এক্সেল এন্ড ম্যানুফ্যাকচারিংয়ের আইটি অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার এবং হারমান ইন্টারন্যাশনালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে ইন্টার্ন (শিক্ষানবিশ) করেছেন। তিনি ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে আইটি সহকারী হিসেবেও কাজ করেছেন। ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র সংঘের প্রাক্তন সেক্রেটারিও তিনি। তিনি ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের ডেট্রয়েট মাল্টিকালচারাল অর্গানাইজেশনের একজন প্রাক্তন প্রতিনিধি এবং শো সমন্বয়কারী। মিশিগান টিউটোরিয়াল হোমে একজন অবৈতনিক টিউটর হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি সফটওয়্যার ভেলিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে এলজি ইলেকট্রনিক্সে কর্মরত রয়েছেন।

শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও দক্ষতা, সাফল্য দেখাচ্ছেন হবিগঞ্জের ছেলে তন্ময়। গত বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রস্থ এলজি ইলেক্ট্রনিক্স এর অটো ভেইকেল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদত্ত স্টার রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেছেন । সার্টিফেকেটের পাশাপাশি দেয়া হয়েছে এক হাজার ডলার পুরষ্কার। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এলজি ইলেক্ট্রনিক্স এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত