আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন দুইজন বাংলাদেশি। মঙ্গলবার (৪ মে) একই দিনে মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় দেশের পতাকা উড়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (চার হাজার ৪২১ মিটার)।

আসাদ আজিম এবং তারিক নাসিম উভয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নরত। ছোটবেলায় পাহাড়ে ওঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন।

তিনি বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় উঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তিও তৈরি করে। আমি প্রত্যেকটা অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা, জীবন দর্শনের নতুন কোনো উপসঙ্গ, নতুন কোন স্বপ্ন খুঁজে পাই।’

আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, আরিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ আরও বিভিন্ন উঁচু পাহাড় জয় করেছেন।

তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লিখেন, ‘এই হাইকিংপ্রীতির হাতেখড়ি হয়েছে আমার বাবা মো. আব্দুল হক যখন চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশেপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ি ফুল খুঁজে বেড়াতেন ও সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন, তখন থেকে।’

তিনি আরও লেখেন, ‘এরপর বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো, এই সবকিছুই আজকের এই কঠিন হাইকের জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত