আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি

স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি

স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইনপ্রণেতা হিসেবে জায়গা করে নিলেন ফয়সল চৌধুরী। স্কটিশ লেবার পার্টির এই প্রার্থী স্কটল্যান্ডের লদিয়ান এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোটের পর শুক্রবার এই ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১২৯টি আসনের মধ্যে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ৬৪, কনজারভেটিভ ৩১, লেবার পার্টি ২২, গ্রিন পার্টি ৮ ও লিবারেল ডেমোক্রেটস ৪টি আসন পেয়েছে।

ফয়সল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় বহু বছর ধরে। ২০১৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরার সাউথ ওয়েস্ট আসন থেকে তিনি দলের প্রার্থী হয়েছিলেন। এডিনবরা ও লদিয়ান রিজিওনাল ইকুয়ালিটি কাউন্সিলেরও চেয়ারম্যান তিনি। এছাড়া বাংলাদেশ সমিতি এডিনবরার চেয়ার ও এডিনবরা মেলার ভাইস চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিলেটের নবীগঞ্জের সন্তান ফয়সল চৌধুরী এডিনবরায় রেস্তোরাঁ ব্যবসা করেন। সেখানে নানা সামাজিক কর্মকাণ্ডেও জড়িত তিনি। তরুণ বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে গিয়ে প্রথমে ম্যানচেস্টারে বসবাস শুরু করলেও পরে এডিনবরায় চলে যান।

‘বাংলাদেশ সাইক্লোন আপিলে’ প্রায় আড়াই লাখ পাউন্ড তহবিল সংগ্রহ ছাড়াও দাতব্য প্রতিষ্ঠান ‘সেন্ট কলম্বাস হসপাইস’, লিউকেমিয়া ও ক্যানসার আপিলসহ ‘ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করেছেন তিনি।

যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে ২০১৪ সালে স্কটল্যান্ডে গণভোটের সময় ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’-এর সমন্বয়কারী ছিলেন ফয়সল। মূলধারার রাজনীতিতে স্থানীয় বাংলাদেশিদের যুক্ত করতেও রয়েছে তার ভূমিকা। ২০০৪ সালে কমিউনিটি সেবার জন্য তিনি সম্মানসূচক খেতাব ‘মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার’ পান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত