আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

 লিবিয়ায় আইএস জঙ্গিদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোসলেহ উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে ও আরিফুর রহমান সিদ্দিকের বাড়ি বরিশাল।
 মোসলেহ উদ্দিনের পারিবারের সদস্যরা জানিয়েছে, গত মঙ্গলবার লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে এই হত্যার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিক মোবাইল ফোনে ওই দুই প্রবাসীকে হত্যার খবর জানিয়েছেন।
 মোসলেহ উদ্দিন ২০০৮ সালে মধ্যপ্রাচ্যের দেশ সুদানে পাড়ি জামায়। পরে সেখান থেকে ২০১২ সালে কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে লিবিয়ায় চলে যান। সেখানে তিনি ট্যাক্সি চালাতেন।
 মোসলেহ উদ্দিনের বড় ভাই মোতালিব সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন বছর ধরে তিনি লিবিয়ার আল কুফরা সিটিতে বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন। এক পর্যায়ে জঙ্গিদের হাত থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর রহমান সিদ্দিক নিহত হন। মোসলেহ উদ্দিনের অপর দুই বন্ধু প্রাণে বেঁচে যান।
 নিহতের স্বজনরা লাশ সরকারিভাবে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, 'ঘটনাটি আমি শুনেছি। এরপর ওই বাড়িতে পুলিশের একজন উপ পরিদর্শককে পাঠানো হয়েছে।'

শেয়ার করুন

পাঠকের মতামত