আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

'সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইং খোলা হচ্ছে'

'সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইং খোলা হচ্ছে'

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী পবিত্র ওমরাহ পালনে এসে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে দ্রুত সময়ে প্রেস উইং খোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের। রবিবার মক্কার হিল্টন হোটেলে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা (বাপ্রসাস)-এর একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রবাসে যারা আছেন তারা যেমন দেশের সংবাদ জানতে উন্মুখ তেমনি দেশের মানুষও প্রবাসীদের খবর জানতে উন্মুখ থাকেন। এ কারণে নিজের দেশের জন্য বাংলাদেশিদের সাংবাদিকতা করার গুরুত্ব রয়েছে। এটিকে সহায়তা করার জন্য দূতাবাসে প্রেস উইং থাকা জরুরি।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে এর আগে পেশাদার সাংবাদিকদের নিয়োগ দিয়ে প্রেস উইং খোলা ছিল উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশি সাংবাদিকদের তথ্য সহায়তাসহ স্থানীয় মিডিয়ার সংবাদ মনিটর করার জন্য এটি পুনরায় খুলে দেওয়া দরকার।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে অধিকসংখ্যক চ্যানেলসহ অনলাইন, মুদ্রণ পত্রিকা অনুমোদন দিয়ে বর্তমান সময়ে অবাধ তথ্য আদান-প্রদানে বড় ধরনের ভূমিকা তৈরি হয়েছে। এ সমস্ত চ্যানেল ও অনলাইন মাধ্যমে বিদেশে বসে প্রবাসীরা দ্রুত সময়ে বাংলাদেশের সব ধরনের খবর জানতে পারছেন। সে হিসেবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা তাদের চ্যানেল, অনলাইন পত্রিকা বা মুদ্রণপত্রে তথ্য প্রদানে জন্য দূতাবাসের প্রেস উইং বড় ধরনের সহযোগিতা দিতে পারে।
পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক দেশে বাংলাদেশ দূতাবাসগুলিতে প্রেস উইং রয়েছে স্বীকার করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সৌদি আরব পৃথিবীর মুসলিম দেশগুলির নেতৃস্থানীয় দেশ। প্রায় ২৫ লাখ বিভিন্ন পেশার বাংলাদেশির অবস্থান এই দেশটিতে রয়েছে যাদের জন্য তথ্য সহযোগিতায় প্রেস উইং থাকাটা প্রসঙ্গিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি বাপ্রসাস প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, দেশে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলবেন যাতে দ্রুততম সময়ের মধ্যে পেশাজীবী সাংবাদিক নিয়োগ করে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট জেনারেলে একটি করে দুটি প্রেস উইং খোলার ব্যবস্থা করা হয়।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের দুটি প্রেস উইং থেকে এক দিকে যেমন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা তথ্য আদানপ্রদানে সহায়তা নিতে পারবেন তেমনি সৌদি আরবের সংবাদমাধ্যমে সঠিক তথ্য সহযোগিতায় দূতাবাস কাজ করতে পারবে।
ইকবাল সোবহান চৌধুরী অভিযোগ করেন, অনেক সময় সৌদি আরবের পত্রপত্রিকায় বাংলাদেশি শ্রমিক, পেশাজীবী এমনকি আমাদের দেশ সম্পর্কে নানা রকম বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়ে থাকে। এগুলো সাধারণত যোগাযোগ না থাকার কারণে হয়। দূতাবাসে প্রেস উইং থাকলে যোগাযোগ রক্ষা করে এ ধরনের সমস্যায় সঠিক তথ্য প্রদান করা সম্ভব হবে। 
উল্লেখ্য, গত ৩ জুলাই ইকবাল সোবহান চৌধুরী ওমরাহ করতে মক্কায় আসেন। ওমরা শেষে ২০ রোজা থেকে ২৯ রোজা পর্যন্ত মদিনায় 'ইতেকাফ' করেন। মদিনায় ঈদুল ফিতর শেষে পরদিন মক্কায় ফিরে আসেন। এরপর জেদ্দা ও মক্কায় বাংলাদেশি কম্যুনিটি আয়োজিত বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন তিনি। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ঈদ উৎসব অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর পর স্থানীয় সময় ২১ জুন ভোর ৩টায় জেদ্দা বিমান বন্দর থেকে দেশে রওনা হন।




শেয়ার করুন

পাঠকের মতামত