আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

মার্কিন রাজনীতিতে বাংলাদেশী-আমেরিকান দুই নারীর সাফল্য

মার্কিন রাজনীতিতে বাংলাদেশী-আমেরিকান দুই নারীর সাফল্য

মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশী আমেরিকান শাহানা হানিফ ও এটর্নি সোমা সাইদ। মঙ্গলবার নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে এই দুই প্রার্থী দলীয় মনোয়ন চূড়ান্ত করেছেন। শাহানা হানিফ নির্বাচন করেছেন সিটির ৩৯ ডিষ্ট্রিক্ট থেকে সিটি কাউন্সিল মেম্বার হিসেবে। তিনি সাতজন প্রার্থীর মধ্যে ১০,৪৪৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রান্ডেন ওয়েষ্ট ৭,২৩৫ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অপরদিকে কুইন্স কাউন্টি ডিষ্ট্রিক্ট জজ হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চূড়ান্ত করেছেন এটর্নি সোমা সাইদ। তিনি ৩৬,৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল গোল্ডম্যান পেয়েছেন ৩৫,৫১৫ ভোট।

নিউ ইয়র্ক ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকা হওয়ায় ডেমেক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার অর্থই হচ্ছে তিনিই বিজয়ী হয়েছেন। যদিও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২ নভেম্বর পর্যন্ত। ২ নভেম্বর উভয়কেই মুখোমুখি হতে হবে রিপাবলিকান দলীয় প্রার্থীর।

শাহানা হানিফ ও এটর্নি সোমা সাইদের এ বিজয়ে কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। এবারের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে ডজেনখানেক প্রার্থী সিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মৌমিতা আহম্মেদ, শাহানা মাসুম, সাবুল উদ্দিন, সাইফুর খান, এন মজুমদার প্রমুখ।

বাংলাদেশী দুই প্রার্থীর বিজয়ী বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া বলেন, বাংলাদেশী কমিউনিটি এখনো দ্বিধা বিভক্ত। কমিউনিটিতে ঐক্য থাকলে আগামীতে বিপুলসংখ্যক প্রার্থী কমিউনিটি থেকে নির্বাচিত হয়ে আসবেন। ড্রাম বীটের অর্গানাইজার অর্গানাইজিং ডাইরেক্টর কাজী ফৌজিয়া বলেন, বাংলাদেশীদের বিজয়ী হতে হলে প্রার্থীদের অন্য কমিউনিটিতে সম্পৃক্ততা বাড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে হতে হবে সচেতন।

উল্লেখ্য, শাহানা হানিফের বাড়ি চট্রগ্রামের পটিয়ায়, এটর্নি সোমা সাইদের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত