আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

বার্ষিক বৃত্তির জন্য আবেদনপত্র গ্রহণ করছে এএবিইএ

বার্ষিক বৃত্তির জন্য আবেদনপত্র গ্রহণ করছে এএবিইএ

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার' প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক স্কলারশিপের আবেদনপত্র গ্রহণ শুরু করেছে।

প্রতি বছরই এএবিইএ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি দুইজন নতুন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে থাকে।

তরুণ শিক্ষার্থীর যেনো প্রকৌশল পেশাকে বেছে নিতে উৎসাহ পায়, সেজন্য এই বৃত্তি প্রদান করে থাকে সংস্থাটি।

২০২১-২২ শিক্ষাবর্ষের ফল সেমিস্টারে যারা এবিইট স্বীকৃত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট বিভাগে ভর্তি হয়েছে, তাদের মধ্য থেকে দুইজনকে দুই বছরে ৪ হাজার ডলার বৃত্তি প্রদান করা হবে।

স্থানীয় বাংলাদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এএবিইএ ওয়েবসাইটে স্কলারশিপের নোটিশ পাওয়া যাবে।

ওয়েবসাইট- www.aabeascc.org

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা-

১) শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত হতে হবে।

২) এবিইটি স্বীকৃত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকের জন্য ভর্তি হতে হবে।

৩) হাই স্কুল সার্টফিকেটের জিপিএ কমপক্ষে ৩ দশমিক ৫ হতে হবে। আবেদনপত্রের সাথে এটির সত্যতা ডকুমেন্ট যোগ করতে হবে।

৪) শিক্ষার্থীর পরিবারের বছরে আয় ৮০ হাজার ডলারের কম হতে হবে।

৫) অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

কারা বৃত্তির জন্য অগ্রাধিকার পাবে?

১) নারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

২) আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সদস্য।

৩) পিছিয়ে পড়া জনগোষ্ঠী।

৪) পরিবারের প্রথম ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী।

বার্ষিক এই স্কলারশিপের আবেদনের নোটিশ প্রতি বছর জুনের ৩০ তারিখে এএবিইএ-এসসি ওয়েবসাইটে দেওয়া হয়।

স্কলারশিপের জন্য আবেদন শেষ তারিখ আগস্ট ১৫।  পরবর্তীতে আগস্টের ৩১ তারিখে বৃত্তির জন্য অনুমোদিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে।

এএবিইএ'র সম্মানিত সদস্যদের আর্থিক প্রণোদনায় এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে প্রতি বছর দুইজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হলেও ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে৷ এছাড়া বৃত্তি প্রদানে পরবর্তীতে বাংলাদেশি নাগরিক, সরকার বা ফাণ্ড রাইজিং ইভেন্টের মাধ্যমে বৃত্তির অর্থ সংগ্রহ করা হতে পারে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

শাহিদ আলম- (562) 964-1179
রানা এইচ মাহমুদ - (714) 718- 1895
মিকাইল খান- (925) 577- 6351
জেবুন্নেসা তারেক- (714) 398- 1857

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত