আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্যালট্রান্স হাইওয়ে সেফটি পোস্টার প্রতিযোগিতা জিতে নিলো দশ বছরের বাংলাদেশি সাফির

ক্যালট্রান্স হাইওয়ে সেফটি পোস্টার প্রতিযোগিতা জিতে নিলো দশ বছরের বাংলাদেশি সাফির

ক্যালট্রান্স হাইওয়ে সেফটি পোস্টার প্রতিযোগিতায় ৭ থেকে ১০ বছরের বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থানের পুরষ্কার জিতে নিলো দশ বছরের সাফির ফাইজান ভুঁইয়া।

অন্যান্য বিজয়ীদের মধ্যে সাফিরই একমাত্র যে বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার পুরষ্কার জিতে নিলো।

সাফির ফাইজান ভুঁইয়ার জন্ম যুক্তরাষ্ট্রে৷ তার বাবা প্রফেশনাল ইঞ্জিনিয়ার অব ক্যালিফোর্নিয়া গভর্নমেন্টের (পিইসিজি) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া (শিমুল)।

প্রতি বছর ক্যালট্রান্স বয়সভিত্তিক ক্যাটাগরিতে হাইওয়ে সেফটি পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ক্যালট্রান্সে কর্মরতদের সন্তান, ভাগ্নে-ভাগ্নী ও নাতি-নাতনীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এর মাধ্যমে শিশুদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশের পাশাপাশি নিজেদের মধ্যেও হাইওয়ের নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়।

সাফিরের বাবা প্রকৌশলী রুহুল আমিন ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, তার ছেলে সাফির একাই বাবা-মায়ের সাহায্য ছাড়া সচেতনতামূলক পোস্টার তৈরি করেছে৷ সেই সাথে বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৌশলী রুহুল আমিন।

১৪ থেকে ১৭ বছরের বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ফ্রেডরিক গ্রিম। ১১ থেকে ১৩ বছরের ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে জেনিফার ফাম। ৬ ও এর কম বয়সের ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে লুকাস গুইনেজ।

প্রতিযোগিতার ফলাফল জানতে ভিজিট করুন- http://beworkzonealert.com/poster-winners-2021.html

এলএবাংলাটাইমস/ওএম/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত