আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে প্রায় ৯৭০ অভিবাসী

চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে প্রায় ৯৭০ অভিবাসী

লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসীর মৃত্যুর মধ্যদিয়ে চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপের কোন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে দাঁড়ালো। মঙ্গলবার জাতিসঙ্ঘ একথা জানিয়েছে।

জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সী ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা।
আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।

রোববার রাজধানী ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়ার খোমস বন্দর থেকে নৌযানটি ছেড়ে যায়। পরে সমস্যা দেখা দেয় এবং পানি ঢুকে পড়ায় তা ডুবে যায়।

আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, ‘স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।’‘প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।’

‘লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্তনা দেয়।’ তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।’ ২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত