আপডেট :

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

        ‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না

        স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা

        নিউইয়র্কে ভবনধসে প্রাণ হারানো আটজনই ধ্বংসস্তূপে শ্বাসরোধে মা রা গেছেন

        ৮০০ বছরের ঐতিহ্যে লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো মানুষ

        ঘরের মাঠে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

        নারীদের হৃদ্‌রোগ প্রতিরোধে নতুন গাইডলাইন, জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

        এফএর নজিরবিহীন বিপর্যয়ের কারণ এখনো অজানা, বিমানবন্দরে ভোগান্তি অব্যাহত

        মহাকাশে ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ, এবার উৎক্ষেপণকেন্দ্রে ফেরার চ্যালেঞ্জ স্টারশিপের

        কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় বাংলার অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগ।

এ উপলক্ষে প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কাল ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সভাপতি আজমল আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোহাম্মদ সিদ্দিক আহমেদ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, প্যাটারসন সিটি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু এর পরিচালনায় অনু্ষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, আব্দুল হামিদ, আলী মর্তুজা, মিনা আবেদিন, দেলোয়ার হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, উপদেষ্টা ইলিয়াছ আলী মাস্টার,মোহাম্মদ আব্দুল হক, যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, আসকার আহমেদ, সাবেক ইউপি চেয়াম্যান জায়েদুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  হাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন মাস্টার, কার্যনির্বাহী সদস্য আজিজ মোহাম্মদ, মোহাম্মদ মনোয়ার হোসেন মনু, এনায়েত করিম খোকা, বাবুল মিয়া, জয়নাল আবেদিন, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক শাহেক হোসেইন, যুগ্ম আহ্বায়ক নাহাদ চৌধুরী ছানিয়াত, সজীব আহমেদ চৌধুরী রুবেল, ইন্জিনিয়ার সাব্বির আহমেদ, জাহেদ ইসলাম, রাম্মী আবেদিন, সিয়াম জয়, প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্যতম খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড- কার্যকরের আহ্বান জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত