আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ক্যালিফোর্নিয়ায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বাসার সামনে বিক্ষোভ

ক্যালিফোর্নিয়ায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বাসার সামনে বিক্ষোভ

রবিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর উত্তর ক্যালিফের্নিয়ার বাসার সামনে প্রতীকী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফের্নিয়ার বাসার সামনে প্রতীকী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ এবং ইউএসএ আওয়ামী লীগের উদ্যোগে ওয়ালনাট ক্রিক শহরে এ বিক্ষোভ হয়।

এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ উত্তর ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ক্যালিফোর্নিয়ার কাপিটল স্টেপসে গভর্নর গাভিন নিউসমের অফিসের সামনে আজ মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৩টায় আরেকটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।

রাশেদ চৌধুরীর বাসার সামনে বিক্ষোভে উপস্থিত ছিলেন, ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসেরের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন শেখ মিনা, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ডা. রাবিউল আলম, প্রবাসী কল্যান সম্পাদক ফাযলে আজিম ঈমন, উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে কাওসার জামাল এবং রাজ হামিদ, উত্তর ক্যালিফোর্নিয়া বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর দস্তগীর নাউওাজ এবং সেলিনা ইয়াসমিন, শেখ মিনার কন্যা অঞ্জনা কবির, আরাফাত হোসেনসহ আরও অনেকে।

ওয়ালনাট ক্রিকের নির্জন সরু একমুখী ঢালু রাস্তার উপর অবস্থিত বাসাটি খুনি রাশেদ চৌধুরীর ছেলে রুপম চৌধুরীর নামে কেনা হলেও গত জুলাই মাস থেকে এখানেই অবস্থান করছেন ঘাতক রাশেদ চৌধুরী।

এসময় শেখ মিনা বলেন, আমার বাবা শেখ নাসের যখন ৩২ নম্বর বাসায় খুন হন, আমার বয়স তখন ১৪ বছর। এখন আমার বয়স ৬০ এর উর্ধ্বে। এতোদিন পরেও সেই খুনীদের সবাইকে বিচারে আনা যায়নি। আমি আমার পরিবার, আমাদের প্রধানমন্ত্রীর পরিবার আমরা সবাই অপেক্ষায় আছি। আমি এজন্যই ব্যানার ধরে খুনির বাসার সামনে দাঁড়িয়ে আছি। অন্যায়ের বিচার একদিন হবেই, সত্যের জয় হবেই। আমরা হাল ছাড়বো না ।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রাবিউল আলাম বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি দাবি জানাচ্ছি যেন বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দেওয়া হয়।

উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজ হামিদ। তিনি বলেন , আমরা উত্তর ক্যালিফোরনিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা চাই না একজন কনভিক্টেড চাইল্ড কিলার রাশেদ চৌধুরী যিনি আমাদের জাতির পিতার হত্যাকারী আমাদের মাঝে বসবাস করুক। আমি মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানাবো অবিলম্বে খুনি রাশেদ চৌধুরীকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হোক।

উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের কাওসার জামাল বলেন, আমরা এখানে সমবেত হয়েছি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার জন্য।

প্রতীকী সমাবেশ পরে শান্তিপূর্ণভাবে সবাই স্থান ত্যাগ করেন। ইউএসএ আওয়ামী লীগ এবং ইউএসএ আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান এই প্রতীকি প্রতিবাদ সমাবেশে আয়োজনে সক্রিয় ভূমিকা রেখেছেন ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত